নোয়াখালী জেলার বাস-ট্রাক শ্রমিকদের মে দিবস আয়োজন, যানজটমুক্ত চৌমুহনীর দাবি
“বাস ট্রাক শ্রমিক দিচ্ছে ডাক, চৌমুহনী বাজার যানজট মুক্তি পাক”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মহান মে দিবস উপলক্ষে চৌমুহনীতে ট্রাক ও বাস-মিনিবাস মালিক-শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
শুক্রবার (১ মে) সকাল থেকে দিনব্যাপী এ আয়োজনের অংশ হিসেবে শ্রমিকরা র্যালি, আলোচনা সভা এবং সচেতনতামূলক কার্যক্রমে অংশ নেন। এ সময় বক্তারা চৌমুহনী বাজারের দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
বক্তারা বলেন, চৌমুহনী একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র হওয়ায় এখানে প্রতিদিন বিপুল সংখ্যক যানবাহন চলাচল করে। সঠিক ব্যবস্থাপনা ও শৃঙ্খলা না থাকায় সাধারণ মানুষকে প্রতিনিয়ত ভোগান্তিতে পড়তে হচ্ছে। তাই দ্রুত পরিকল্পিত উদ্যোগ গ্রহণ করে যানজট নিরসনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তারা।
এ আয়োজন সফলভাবে সম্পন্ন করায় উপজেলা প্রশাসন, বেগমগঞ্জ-এর পক্ষ থেকে ট্রাক ও বাস-মিনিবাস মালিক-শ্রমিক ইউনিয়নের সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। উপজেলা প্রশাসন আশা প্রকাশ করে যে, শ্রমিকদের এ ধরনের সচেতনতামূলক উদ্যোগ ভবিষ্যতে চৌমুহনীকে একটি যানজটমুক্ত ও শৃঙ্খলাপূর্ণ নগরীতে পরিণত করতে সহায়ক ভূমিকা রাখবে।
আপনার মতামত লিখুন