শুক্রবার, ১৫ মে ২০২৬
নোয়াখালী জেলার বাস-ট্রাক শ্রমিকদের মে দিবস আয়োজন, যানজটমুক্ত চৌমুহনীর দাবি

নোয়াখালী জেলার বাস-ট্রাক শ্রমিকদের মে দিবস আয়োজন, যানজটমুক্ত চৌমুহনীর দাবি

মো. আবু সালেহ রিয়াজ

“বাস ট্রাক শ্রমিক দিচ্ছে ডাক, চৌমুহনী বাজার যানজট মুক্তি পাক”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মহান মে দিবস উপলক্ষে চৌমুহনীতে ট্রাক ও বাস-মিনিবাস মালিক-শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।


শুক্রবার  (১ মে) সকাল থেকে দিনব্যাপী এ আয়োজনের অংশ হিসেবে শ্রমিকরা র‍্যালি, আলোচনা সভা এবং সচেতনতামূলক কার্যক্রমে অংশ নেন। এ সময় বক্তারা চৌমুহনী বাজারের দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

বক্তারা বলেন, চৌমুহনী একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র হওয়ায় এখানে প্রতিদিন বিপুল সংখ্যক যানবাহন চলাচল করে। সঠিক ব্যবস্থাপনা ও শৃঙ্খলা না থাকায় সাধারণ মানুষকে প্রতিনিয়ত ভোগান্তিতে পড়তে হচ্ছে। তাই দ্রুত পরিকল্পিত উদ্যোগ গ্রহণ করে যানজট নিরসনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তারা।

এ আয়োজন সফলভাবে সম্পন্ন করায় উপজেলা প্রশাসন, বেগমগঞ্জ-এর পক্ষ থেকে ট্রাক ও বাস-মিনিবাস মালিক-শ্রমিক ইউনিয়নের সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। উপজেলা প্রশাসন আশা প্রকাশ করে যে, শ্রমিকদের এ ধরনের সচেতনতামূলক উদ্যোগ ভবিষ্যতে চৌমুহনীকে একটি যানজটমুক্ত ও শৃঙ্খলাপূর্ণ নগরীতে পরিণত করতে সহায়ক ভূমিকা রাখবে।

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন