গাজীপুরে শ্রমিক নেতা শাহজালালের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে হোসেনপুরে প্রতিবাদ সমাবেশ
গাজীপুরে বাসদ (মার্কসবাদী) দলের জেলা সদস্য ও শ্রমিক নেতা শাহজালালের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে কিশোরগঞ্জের হোসেনপুরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার গোবিন্দপুর বাজারে বাসদ (মার্কসবাদী) কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা সমন্বয়ক আলাল মিয়া। এতে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক এবায়দুল ইসলাম, কৃষক সংগঠনের আহ্বায়ক জমির উদ্দিন, সদস্য সচিব এমদাদুল হক মজনু, রোস্তম আলী, সাইদুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বলেন, গাজীপুরে শ্রমিক নেতা শাহজালালের ওপর নৃশংস সন্ত্রাসী হামলা অত্যন্ত নিন্দনীয় ও বর্বরোচিত। এ ধরনের হামলা শ্রমিক আন্দোলন ও গণতান্ত্রিক অধিকার চর্চার ওপর সরাসরি আঘাত। তারা অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা আরও বলেন, দেশে ক্রমবর্ধমান সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে প্রশাসনকে আরও কঠোর ও কার্যকর ভূমিকা নিতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। সমাবেশ শান্তিপূর্ণভাবে শেষ হয়।
আপনার মতামত লিখুন