১৭ বছরে কৃষকের ভাগ্য বদলায়নি

২০ হাজার কিমি খাল খননের ঘোষণা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

সারাদেশ
২০ হাজার কিমি খাল খননের ঘোষণা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ
২৬ এপ্রিল ২০২৬, ৯:৫৪ এএম

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, গত ১৭ বছর আওয়ামী সরকারের আমলে কৃষকদের ভাগ্য উন্নয়নে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। খাল ও নদী-নালা খননের মতো গুরুত্বপূর্ণ কর্মসূচিও গ্রহণ করা হয়নি। ফলে দেশের বহু নদী-নালা ও খাল শুকিয়ে গেছে। এমন পরিস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা গ্রহণ করেছেন, যা বাস্তবায়িত হলে কৃষি খাতে এক যুগান্তকারী পরিবর্তন আসবে।


শনিবার (২৫ এপ্রিল) ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের সেনহাটি খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


তিনি আরও বলেন, খাল খনন কর্মসূচি এ অঞ্চলের উন্নয়নের সূতিকাগার হিসেবে কাজ করবে। শুধু খাল খননই নয়, পর্যায়ক্রমে রাস্তা-ঘাট, কালভার্ট, ব্রিজসহ প্রয়োজনীয় সকল অবকাঠামোগত উন্নয়ন বিএনপি সরকারের হাত ধরেই বাস্তবায়ন করা হবে।


পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বিএনপি দেশের জনগণের সেবায় নিয়োজিত একটি দল। কে ভোট দিয়েছে আর কে দেয়নি—সে হিসাব তারা করে না। কে কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত, সেটিও বিবেচনায় আনা হবে না। বিএনপি সরকার ১৭ কোটি মানুষের সরকার হিসেবে দলমত নির্বিশেষে সকল নাগরিকের কল্যাণে কাজ করতে চায়।


তিনি আরও বলেন, নির্বাচনের পর থেকে থানায় দায়ের হওয়া মামলাগুলো মূলত নিজেদের মধ্যে সংঘর্ষের ঘটনা কেন্দ্রিক। বর্তমানে কোনো রাজনৈতিক মামলা হচ্ছে না। সবারই নিজ নিজ রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অধিকার রয়েছে। প্রতিহিংসাবশত কাউকে রাজনৈতিক মামলায় জড়ানো হবে না বলে তিনি দৃঢ়ভাবে জানান।


সালথায় চলমান সহিংসতার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, পুলিশ প্রশাসন জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে। কিন্তু কেউ যদি গোষ্ঠীগত প্রভাবে পুলিশের ওপর বা তাদের যানবাহনে হামলা চালায়, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ বিষয়ে তিনি কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান।


তিনি সতর্ক করে বলেন, যারা সহিংসতায় জড়াচ্ছে তারা বিএনপির হোক বা তার ঘনিষ্ঠ কেউ হোক—আইনের চোখে সবাই সমান। যে কোনো সহিংসতার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। সমাজে অশান্তি সৃষ্টিকারীদের কাউকেই ছাড় দেওয়া হবে না।


সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দবির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার মো. মাহমুদুল হাসান, সালথা থানার ওসি বাবলুর রহমান খান, সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, যুবদল নেতা তৈয়বুর রহমান মাসুদ, এনায়েত হোসেন, হাসান আশরাফ, মাহফুজুর রহমান প্রমুখ।

সর্বশেষ

আরো পড়ুন
পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

যশোর-নড়াইলে কঠোর নজরদারি / পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

সারাদেশ
ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

শিক্ষা
বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

সারাদেশ
বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

সারাদেশ
রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

নারী-শিশু
ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অপরাধ ও দুর্নীতি
মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

সারাদেশ