মহালছড়িতে বিভিন্ন স্কুলে শিক্ষা ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেছে–মহালছড়ি সেনা জোন
খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেছে মহালছড়ি জোন। শিক্ষার্থীদের পড়ালেখার প্রতি আগ্রহ বৃদ্ধি ও শারীরিক বিকাশে সহায়তা করার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১১টায় উপজেলার চৌংড়াছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ধুমনীঘাট নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত পৃথক অনুষ্ঠানে এসব সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহালছড়ি জোনের ক্যাপ্টেন মোঃ সামিউল সানি। এছাড়াও উপস্থিত ছিলেন, দুই বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে ক্যাপ্টেন মোঃ সামিউল সানি বলেন,শিক্ষা একটি জাতির মেরুদণ্ড। বর্তমান প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হলে তাদের প্রয়োজনীয় উপকরণ ও সহায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে। পাহাড়ি অঞ্চলের শিক্ষার্থীরা যেন পিছিয়ে না পড়ে, সে লক্ষ্যেই মহালছড়ি জোন নিয়মিতভাবে শিক্ষা সহায়ক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। শুধু পাঠ্যপুস্তক নয়, ক্রীড়ার মাধ্যমেও শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশ ঘটে। তাই আমরা চাই শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাতেও সমানভাবে এগিয়ে যাক।
আপনার মতামত লিখুন