বগা ফেরি থেকে নদীতে পড়ে এক বৃদ্ধ নিখোঁজ
পটুয়াখালী বাউফল উপজেলার বগা এলাকার পূর্বপাড়ে চলাচলরত একটি ফেরি থেকে নদীতে পড়ে এক বৃদ্ধ নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই বৃদ্ধ ফেরির ওপর অবস্থান করছিলেন। অসাবধানতাবশত তিনি নদীতে পড়ে যান। ঘটনার পরপরই স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা চালালেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
আপনার মতামত লিখুন