অভিযানে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর একান্ত সচিব আব্দুর রহমান সানি। বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা।
ঢাকায় বিএনপির উদ্যোগে গুলশানে পরিচ্ছন্নতা অভিযান
রাজধানীর অভিজাত আবাসিক এলাকা হিসেবে পরিচিত ঢাকা ১৭ আসনের বনানী এলাকায় পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছেন ঢাকা মহানগর বিএনপি নেতা রেজাউর রহমান ফাহিম।
১৫ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত বনানীর ১৯ নং ওয়ার্ডের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অন্তর্গত ১৯ নং ওয়ার্ডের বনানীর বিভিন্ন জায়গা, রাস্তা ও লেক সংলগ্ন এলাকায় ময়লা ও আবর্জনা পরিষ্কার এবং ময়লা সংগ্রহ করে নির্ধারিত স্থানে নিয়ে যাওয়ার ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন।
ঢাকা মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য রেজাউর রহমান ফাহিম,জানান, নিয়মিতভাবে এলাকায় পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত থাকবে। একটি আদর্শ ক্লিন সিটি হিসেবে বনানীকে গড়ে তোলা হবে।
এ অভিযানে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর একান্ত সচিব আব্দুর রহমান সানি। বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা।
আপনার মতামত লিখুন