পুকুরে বিষ দিয়ে ৩০ লাখ টাকার মাছ নিধন

পুকুরে বিষ দিয়ে ৩০ লাখ টাকার মাছ নিধন
২০ এপ্রিল ২০২৬, ১০:০০ এএম

রাজশাহীর বাগমারায় সোহেল রানা নামে পলাতক এক যুবলীগ নেতার পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ৩০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। শনিবার সকালে উপজেলার তাহেরপুর পৌরসভার নুরপুর মহল্লায় ওই পুকুরে রুই, কাতলাসহ কার্প জাতীয় মাছ মরে ভেসে ওঠে। ধারণা করা হচ্ছে, শুক্রবার রাতে পুকুরটিতে বিষ প্রয়োগ করে দুর্বৃত্তরা।

সোহেল রানা তাহেরপুর পৌরসভা যুবলীগের যুগ্ম আহ্বায়ক এবং নুরপুর মহল্লার বাসিন্দা। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে আছেন। এর আগে গত ২১ মার্চ ঈদের রাতে তাহেরপুর পৌরসভা বিএনপির এক শীর্ষ নেতার তৈরী ‘সিক্সস্টার’ বাহিনীর ক্যাডাররা হামলা চালিয়ে সোহেল রানার বাড়িঘর ভাঙচুর করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, যুবলীগ নেতা সোহেল রানা দীর্ঘদিন ধরে বাড়ির পাশের ১২ বিঘা আয়তনের একটি পুকুর ইজারা নিয়ে মাছ চাষ করে আসছিলেন। তবে রাজনৈতিক পটপরিবর্তনের জন্য তিনি পালিয়ে থাকার কারণে তাঁর স্বজনেরা পুকুরটি দেখাশোনা করছিলেন। তবে নিরাপত্তাহীনতার কারণে সেখানে কোনো পাহারাদার ছিল না।

পুকুরে বিষ প্রয়োগের কারণে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে দাবি করে অজ্ঞাত স্থান থেকে মুঠোফোনে সোহেল রানা বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর তাঁর কয়েকটি পুকুর বেদখল হয়ে যায়। বাড়ির কাছের পুকুরটি তাঁর স্বজনেরা দেখাশোনা করে আসছেন। হুমকির কারণে পাহারাদার রাখা সম্ভব হয়নি। কারা বিষ প্রয়োগ করেছে, তা জানতে পারেননি। এ বিষয়ে থানায় মামলা বা অভিযোগ করা হয়নি ।

এ বিষয়ে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বাগমারা থানার ওসি জিল্লুর রহমান বলেন, কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।

সর্বশেষ

আরো পড়ুন
ডিজেলের দাম বৃদ্ধিতে বাস ভাড়া সমন্বয়ের তোড়জোড়: চূড়ান্ত সিদ্ধান্ত আজ

ডিজেলের দাম বৃদ্ধিতে বাস ভাড়া সমন্বয়ের তোড়জোড়: চূড়ান্ত সিদ্ধান্ত আজ

বাণিজ্য-অর্থনীতি
পুকুরে বিষ দিয়ে ৩০ লাখ টাকার মাছ নিধন

পুকুরে বিষ দিয়ে ৩০ লাখ টাকার মাছ নিধন

অপরাধ ও দুর্নীতি
এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের জন্য দোয়া ও ভালোবাসা

এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের জন্য দোয়া ও ভালোবাসা

শিক্ষা
প্রবাসীর ২০ লাখ টাকা নিয়ে পরকীয়া প্রেমিকের হাত ধরে স্ত্রী উধাও: নিখোঁজ ৮ বছরের শিশু

প্রবাসীর ২০ লাখ টাকা নিয়ে পরকীয়া প্রেমিকের হাত ধরে স্ত্রী উধাও: নিখোঁজ ৮ বছরের শিশু

সারাদেশ
জবি ছাত্রশিবিরের নতুন সভাপতি আরিফ, সেক্রেটারি ইব্রাহিম

জবি ছাত্রশিবিরের নতুন সভাপতি আরিফ, সেক্রেটারি ইব্রাহিম

ক্যাম্পাস
প্রায় ১৮ ঘন্টা বিদ্যুৎ বিহীন মৌলভীবাজার শহর

প্রায় ১৮ ঘন্টা বিদ্যুৎ বিহীন মৌলভীবাজার শহর

অন্যান্য
ঢাকায় বিএনপির উদ্যোগে গুলশানে পরিচ্ছন্নতা অভিযান

অভিযানে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর একান্ত সচিব আব্দুর রহমান সানি। বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা। / ঢাকায় বিএনপির উদ্যোগে গুলশানে পরিচ্ছন্নতা অভিযান

সারাদেশ

অপরাধ ও দুর্নীতি এর আরও সংবাদ

আরো পড়ুন