ঠাকুরগাঁওয়ে পাওয়ার টিলারের চাপায় প্রাণ গেল ৩ বছরের শিশু, পরিবারের শোকের ছায়া
ঠাকুরগাঁও সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নের উত্তর বঠিনা গ্রামে পাওয়ার টিলারের চাপায় সাঈদী (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাঈদী ওই গ্রামের মোহাম্মদ সাদিকুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে বাড়ির পাশে খেলাধুলা করার সময় নিজস্ব একটি পাওয়ার টিলারের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয় শিশুটি। পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
মামুনুর রশিদ মামুন
আপনার মতামত লিখুন