বাঘাইছড়িতে বৈসাবি উপলক্ষে স্হানীয় জনগোষ্ঠীর পাশে দাড়িয়েছে সেনাবাহিনী

সারাদেশ
বাঘাইছড়িতে  বৈসাবি উপলক্ষে স্হানীয় জনগোষ্ঠীর পাশে দাড়িয়েছে  সেনাবাহিনী
১১ এপ্রিল ২০২৬, ৬:১৫ পিএম

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার ৩৬ নং সাজেক ইউনিয়নে বৈসাবি (বিজু) উৎসব উপলক্ষে স্থানীয় জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

শনিবার ১১ এপ্রিল সকালে সাজেক ত্রিপুরা ইয়ুথ ক্লাবের উদ্যোগে আয়োজিত বিজু উৎসবে ত্রিপুরা ইয়ুথ ক্লাব প্রাঙ্গণে বাঘাইহাট সেনা জোনের পক্ষ থেকে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়।

পার্বত্য চট্টগ্রামের প্রধান এই সামাজিক উৎসব যেন আনন্দময় ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়, সেই লক্ষ্যেই সেনাবাহিনীর এই উদ্যোগ।

অনুষ্ঠানে সাজেক ত্রিপুরা ইয়ুথ ক্লাব এর সভাপতি খুশিরাম ত্রিপুরা ও সহ সাংগঠনিক সম্পাদক মতিরঞ্জন ত্রিপুরা এর নিকট আর্থিক সহযোগিতা প্রদান করা হয়। 

সাজেকের দুর্গম পাহাড়ি এলাকায় বৈসাবি (বিজু) উৎসব পালনের জন্য বাঘাইহাট সেনা জোনের এই  অবদানের জন্য ত্রিপুরা ইয়ুথ ক্লাবের সভাপতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি বাঘাইহাট জোনের সেনা কর্মকর্তা সহ অন্যান্য সেনা সদস্যরা উপস্থিত ছিলেন।