বাঘারপাড়ায় পবিত্র ঈদুল ফিতরের জামাতের চূড়ান্ত সময়সূচী ঘোষণা

ধর্ম
বাঘারপাড়ায় পবিত্র ঈদুল ফিতরের জামাতের চূড়ান্ত সময়সূচী ঘোষণা

নয়া সংবাদ

২০ মার্চ ২০২৬, ১:৫৭ পিএম

২০২৬ সালের পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যশোরের বাঘারপাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের ঈদগাহ ও মাসজিদসমূহে ঈদের জামাতের চূড়ান্ত সময়সূচী প্রকাশকরেছে উপজেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন। উপজেলা নির্বাহী অফিসার ভূপালী সরকার এবং ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তালিকা জানানো হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়নের জামাতের সময়সূচী নিচে বিস্তারিতভাবে তুলে ধরা হলো:

পৌরসভা ও জহুরপুর ইউনিয়ন: পৌরসভা এলাকায় দোহাকুলা বাজার ঈদগাহ ময়দান ও বাঘারপাড়া সিদ্দীকীয়া মাদরাসা ঈদগাহ ময়দানে সকাল ৮.০০ টায় জামাত অনুষ্ঠিত হবে। বাঘারপাড়া মহিউসসুন্নাহ কওমী মাদরাসা ঈদগাহ ময়দানের সময়ও স্থানীয়ভাবে নির্ধারিত হবে। জহুরপুর ইউনিয়নের খালিয়া, রাজাপুর, ছোট খুদড়া, মাঝিয়ালি, নরসিংহপুর, লক্ষ্মীপুর, সলুয়া, বাতিডাঙ্গা, পদ্মবিলা ও পুখুরিয়া পূর্বপাড়া ঈদগাহ ময়দানে সকাল ৮.০০ টায় জামাত হবে। বেতালপাড়া, হিংগারপাড়া, গরীবপুর, জহুরপুর, হলদা, পুখুরিয়া পশ্চিমপাড়া, তৈলকুপ ও জহুরপুর মধ্যপাড়া ঈদগাহ ময়দানে সকাল ৮.৩০ মিনিটে জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া চাঁদপুর, যাদবপুর, চতুরবাড়িয়া ও হলিহট্ট ঈদগাহ ময়দানে সকাল ৯.০০ টায় জামাত হবে।

বন্দবিলা ইউনিয়ন: সেকেন্দারপুর, মির্জাপুর, চাঁপাতলা, খাজুরা মাদরাসা, পার্বতীপুর, রামকৃষ্ণপুর ও ভবানীপুর ঈদগাহ ময়দানে সকাল ৮.৩০ মিনিটে জামাত অনুষ্ঠিত হবে। ধান্যপুড়া ও প্রেমচারা পূর্বপাড়া ঈদগাহ ময়দানে সকাল ৮.০০ টায় জামাত হবে। খাজুরা বাসস্ট্যান্ড, সাদিপুর, বন্দবিলা ঈদগাহ, পাঠান পাইকপাড়া, গাইডঘাট ও ভাটার আমতলা ঈদগাহ ময়দানে সকাল ৯.০০ টায় জামাত শুরু হবে। নিমতলী ঈদগাহ ময়দানে সকাল ৮.০০ টা ও ৯.০০ টায় দুটি জামাত হবে। প্রেমচারা মাদরাসা ও প্রেমচারা পূর্বপাড়ার দ্বিতীয় জামাত সকাল ১০.০০ টায় অনুষ্ঠিত হবে।

রায়পুর ও ধলগ্রাম ইউনিয়ন: সিলুমপুর বাজার, আজমপুর বাজার, জয়নগর মাদরাসা, কয়ালখালি, নলডাঙ্গা ও বনগ্রাম ঈদগাহ ময়দানে সকাল ৮.৩০ মিনিটে জামাত হবে। আজমপুর ও দুর্গাপুর ঈদগাহ ময়দানে সকাল ৮.০০ টায় নামাজ হবে। কৃষ্ণনগর, ভদ্রডাঙ্গা, রায়পুর, আগড়া, খলগ্রাম ও বরভাগ ঈদগাহ ময়দানে সকাল ৯.০০ টায় জামাত হবে। ধলগ্রাম বাজার মাদরাসা, বল্লামুখ ও আন্দুলবাড়ীয়া দাঃ মাঃ ঈদগাহ ময়দানে সকাল ৮.৩০ মিনিটে জামাত হবে। দশপাখিয়া ঈদগাহ ময়দানে সকাল ৯.৩০ মিনিটে, আন্দুলবাড়ীয়া প্রাঃ স্কুল ঈদগাহ ময়দানে সকাল ৯.০০ টায় এবং অষ্ঠাইখোলা ঈদগাহ ময়দানে সকাল ১০.০০ টায় জামাত অনুষ্ঠিত হবে।

নারিকেলবাড়ীয়া ও দোহাকুলা ইউনিয়ন: পশ্চিমা ঈদগাহ, ক্ষেত্রপালা প্রাইমারী স্কুল, দৌলতপুর প্রাইমারী স্কুল ও মালঞ্চী প্রাইমারী স্কুল ঈদগাহ ময়দানে সকাল ৯.০০ টায় জামাত হবে।নারিকেলবাড়ীয়া পুলিশ ফাঁড়িতে সকাল ৮.০০ টায় এবং নারিকেলবাড়ীয়া বাজার মসজিদ ও পুনিহার বাজার ও ধুপখালী ভোগের হাটে সকাল ৮.৩০ মিনিটে জামাত হবে। খানপুর হাই স্কুল ও দয়ারামপুর মাদরাসায় সকাল ৯.৩০ মিনিটে জামাত অনুষ্ঠিত হবে। দোহাকুলা ইউনিয়নের ইন্দ্রা, মামুদালীপুর প্রাইমারী স্কুল, গলগলিয়া, খলসী পুরাতন, নওয়াপাড়া ও ছাইবাড়ীয়া পুরাতন ঈদগাহ ময়দানে সকাল ৯.০০ টায় জামাত হবে। মামুদালীপুর উত্তরপাড়া, বহরমপুর মাদরাসা, তালবাড়ীয়া, কুঠিবাড়ী মাদরাসা, বাউলিয়া মাদরাসা, দোহাকুলা শালবর হাট পাড়া, আগ দোহাকুলা স্কুল, খলসী স্কুল, বহরমপুর ঈদগাহ, শুকদেবনগর ও ছাইবাড়ীয়া বাজার ঈদগাহ ময়দানে সকাল ৮.৩০ মিনিটে জামাত হবে। এছাড়া বাউলিয়া হাফেজী মাদরাসায় সকাল ৮.০০ টায়, ঠাকুরকাঠী ঈদগাহে সকাল ৮.১৫ মিনিটে এবং শালবর হাট দোহাকুলা জামে মসজিদে সকাল ৮.৪৫ মিনিটে জামাত অনুষ্ঠিত হবে।

বাসুয়াড়ী, দরাজহাট ও জামদিয়া ইউনিয়ন: বাসুয়াড়ী ইউনিয়নের আয়াপুর, রোস্তমপুর, চাড়াভিটা নতুন, মাহমুদপুর খানপাড়া জামে মসজিদ, খলিলপুর, ওয়াদিপুর বটতলা, জামালপুর, বাগডাঙ্গা, রাধানগর পূর্বপাড়া ও আলাদিপুর ঈদগাহ ময়দানে সকাল ৮.৩০ মিনিটে জামাত হবে। মাহমুদপুর বিশ্বাসপাড়া, ওয়াদিপুর মাদরাসা ও সাইটখালী ইয়াছিন তলা ঈদগাহে সকাল ৮.৪৫ মিনিটে জামাত হবে। চাড়াভিটা পুরাতন ও কিসমত মাহমুদপুর ঈদগাহ ময়দানে সকাল ৯.০০ টায় জামাত হবে। দরাজহাট ইউনিয়নের পাইকপাড়া+বাঘারপাড়া মোড়, মহিরন স্কুল ও ছাতিয়ানতলা বাজার জামে মসজিদে সকাল ৮.০০ টায় জামাত হবে। হাবুল্লা বাজার ও পুকুরিয়া ঈদগাহে সকাল ৯.০০ টায় এবং পারকুল স্কুল মাঠ ও বলরামপুর-দাতপুর ঈদগাহে সকাল ৮.৩০ মিনিটে জামাত হবে। জামদিয়া ইউনিয়নের করিমপুর ঈদগাহে সকাল ৯.৩০ মিনিটে এবং দত্তরাস্তা ও ছোট ভিটাবেল্লা দক্ষিণপাড়ায় সকাল ৮.৪৫ মিনিটে জামাত হবে। এছাড়া ভাংগুড়া, ধলগা রাস্তা, আদমপুর স্কুল, ভিটাবেল্লা বাজার, তেঘরী, ছোট ভিটাবেল্লা উত্তরপাড়া, আলাদিপুর, জয়রামপুর ও বারভাগ ঈদগাহ ময়দানে সকাল ৮.৩০ মিনিটে জামাত অনুষ্ঠিত হবে।

প্রচারে: উপজেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন, বাঘারপাড়া, যশোর।


সর্বশেষ

আরো পড়ুন
পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

যশোর-নড়াইলে কঠোর নজরদারি / পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

সারাদেশ
ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

শিক্ষা
বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

সারাদেশ
বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

সারাদেশ
রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

নারী-শিশু
ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অপরাধ ও দুর্নীতি
মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

সারাদেশ