উল্লাপাড়ায় এখন নামাজ পড়া হচ্ছে ক্ষতি হওয়া মসজিদের বারান্দায়
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কয়ড়া কৃষ্টপুর নতুন জামে মসজিদের বারান্দায় এখন নামাজ পড়া হচ্ছে। গত সোমবার বাদ ফজর ( ভোরে) ঝড়ে মসজিদের টিনের ছাউনির চাল ও বেড়া ভেঙ্গে লন্ডভন্ড হয়ে গেছে। মসজিদ ঘরটির টিনের বারান্দা ঝড়ের কবল থেকে টিকে আছে। তবে বারান্দার বেশ ক্ষতি হয়েছে । সে দিন থেকেই এলাকার লোকজন মসজিদের বারান্দায় পাচ ওয়াক্ত নামাজ পড়ছেন।
আজ বুধবার সেখানে গিয়ে দেখা গেছে এলাকায় জনা দশেক ব্যক্তি আছর নামাজ মসজিদের বারান্দায় পড়ছেন। মসজিদের বারান্দায় বড়জোর পনেরোজন নামাজ পড়া যায়। প্রতিবেদককে নামাজ পড়ার ( আদায় ) পর কয়ড়া কৃষ্টপুর গ্রামের চাকুরিজীবী মো. রেজাউল করিম ও নানা পেশার কোবাদ আলী , আবু হানিফ প্রামাণিক , আছাব আলী , লিটন মিয়া , জাকারিয়া হোসেন বলেন গ্রামবাসীদের দানের টাকায় টিনের ছাউনি ও বেড়ার ঘর তুলে জুম্মার নামাজসহ পাচ ওয়াক্ত নামাজ পড়া হয়ে আসছে। সেদিনের ঝড়ে মসজিদ ঘরটির বড় ধরণের ক্ষয় ক্ষতি হয়ে গেছে। মসজিদ ঘরটি আবারো নির্মাণে তারা মাঝে মধ্যেই নিজেরা আলাপ আলোচনা করছেন।
কয়ড়া কৃষ্টপুর নতুন জামে মসজিদের সাধারণ সম্পাদক মো রায়হান আলী বলেন মজজিদ ঘরটি আবারো নির্মাণে গ্রামবাসীদের সাথে আলাপ আলোচনা করা হচ্ছে। এরই মধ্যে মসজিদ ঘর আবারো নির্মাণে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত আবেদন করা হয়েছে বলে জানানো হয়। তিনি আরো বলেন মসজিদ ঘরটি নির্মাণে আর্থিক সাহায্য সহযোগিতা করতে চাইলে তা নেবেন।
আপনার মতামত লিখুন