আদ-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতিতে ৬ নবজাতকের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর
স্বাস্থ্য অধিদপ্তরের এডিজি (এডমিন) ডা. জাহিদ রায়হান বলেছেন,মগবাজারে আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতক মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের গুরুতর গাফিলতি পাওয়া গেছে। পোস্ট অপারেটিভ ওয়ার্ডের অবকাঠামোগত ত্রুটিসহ নানা অনিয়ম ধরা পড়েছে। ৬ শিশু মৃত্যুর ঘটনায় করা সরকারের উচ্চ পর্যায়ের করা তদন্ত কমিটির রিপোর্ট শনিবার (৩০ মে) জমা হবে।
শুক্রবার (২৯ মে) সকালে তিনি গণমাধ্যমকে এ কথা জানান।ডা. জাহিদ রায়হান বলেছেন, তদন্তে পোস্ট-অপারেটিভ ওয়ার্ডের অবকাঠামোগত ত্রুটিসহ নানা অনিয়ম ধরা পড়েছে। ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় করা সরকারের উচ্চপর্যায়ের তদন্ত কমিটির প্রতিবেদন শনিবার জমা দেয়া হবে।
এর আগে, এ ঘটনায় ঢাকার রমনা থানায় মামলা হয়। মামলায় অবহেলাজনিত কারণে শিশু মৃত্যুর অভিযোগ আনা হয়। নিহত এক নবজাতকের স্বজন বুধবার রাতে বাদী হয়ে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
আপনার মতামত লিখুন