হাটহাজারীতে নেতৃত্ব দেওয়ার প্রত্যাশা: তকিবুল হাসান চৌধুরী তকি

রাজনীতি
হাটহাজারীতে নেতৃত্ব দেওয়ার প্রত্যাশা: তকিবুল হাসান চৌধুরী তকি
নিউজ ডেস্ক
২৩ মার্চ ২০২৬, ২:০৬ এএম

চট্টগ্রামের হাটহাজারী পৌরসভায় ভবিষ্যতে নেতৃত্ব দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন তকিবুল হাসান চৌধুরী তকি। তিনি বলেন, তাদের পরিবার দীর্ঘদিন ধরে এই অঞ্চলের নেতৃত্বে সম্পৃক্ত রয়েছে এবং সেই ধারাবাহিকতায় তিনি জনগণের সেবায় কাজ করে যেতে চান।

তকি জানান, তার পারিবারিক ঐতিহ্যের অংশ হিসেবে তার দুই দাদা এই পৌরসভায় চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেই অভিজ্ঞতা ও পারিবারিক উত্তরাধিকার তাকে জনসেবায় অনুপ্রাণিত করে।

তিনি আরও বলেন, “হাটহাজারীর জনগণ যদি আমাকে চান এবং আমি যদি মানুষের জন্য কাজ করে যেতে পারি, পাশাপাশি দল ও নেতৃবৃন্দ যদি আমার কার্যক্রমকে মূল্যায়ন করেন, তাহলে ইনশাআল্লাহ আগামীতে নেতৃত্ব দেওয়ার সুযোগ পাবো বলে আশা করছি।”

স্থানীয়দের মতে, তরুণ নেতৃত্ব হিসেবে তকির এই আগ্রহ ও প্রত্যাশা এলাকায় নতুন সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে।