ঠাকুরগাঁও জেলা বিএনপি তিন নেতাকে সংবর্ধনা দিলেন তারুণ্যের শক্তি সংগঠন
নবগঠিত ঠাকুরগাঁও জেলা বিএনপি কমিটিতে গুরুত্বপূর্ণ পদ পাওয়ায় নবগঠিত ভূল্লী উপজেলার ৫ নং বালিয়া ইউনিয়নের তিন কৃতি সন্তানকে সংবর্ধনা দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন “তারুণ্যের শক্তি”।বৃহস্পতিবার সন্ধ্যায় ভূল্লী বটতলায় তারুণ্যের শক্তি কার্যালয়ে উৎসব মুখর পরিবেশে সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধনা প্রাপ্ত নেতারা হলেন, জুলফিকার আলী ভুট্টো, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক, ঠাকুরগাঁও জেলা বিএনপি, মিজানুর রহমান — মৎস্যজীবী বিষয়ক সম্পাদক, ঠাকুরগাঁও জেলা বিএনপি, আশরাফুল হক — সহ দপ্তর সম্পাদক, ঠাকুরগাঁও জেলা বিএনপি।
এ সময় এক আলোচনা সভায় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে তৃণমূল রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন, দলীয় কর্মকাণ্ডে অবদান এবং জনগণের পাশে থেকে কাজ করার স্বীকৃতিস্বরূপ এ তিন নেতাকে জেলা বিএনপির গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের এ অর্জনে বালিয়া ইউনিয়নের নেতাকর্মীদের মাঝে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।
বক্তারা আরও বলেন, নবগঠিত নেতৃবৃন্দের নেতৃত্বে ঠাকুরগাঁও জেলা বিএনপি আরও শক্তিশালী ও সুসংগঠিত হবে। আগামী দিনের রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানে নবগঠিত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরে তারা সংগঠনের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দল ও দেশের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সংবর্ধনা অনুষ্ঠানে তারুণ্যের শক্তি সংগঠনের সদস্যরা, স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি এবং এলাকার তরুণ সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মামুনুর রশিদ মামুন
আপনার মতামত লিখুন