ঠাকুরগাঁও বিমানবন্দর ২ বছরের মধ্যে চালুর ঘোষণা, এ দেশের মানুষ জামায়াতকে ক্ষমতায় আনবে না- মির্জা ফখরুল

জাতীয়
ঠাকুরগাঁও বিমানবন্দর ২ বছরের মধ্যে চালুর ঘোষণা, এ দেশের মানুষ জামায়াতকে ক্ষমতায় আনবে না- মির্জা ফখরুল
২০ মে ২০২৬, ২:৪৬ পিএম
এদেশের মানুষ জামায়াতে ইসলামীকে কখনোই ক্ষমতায় আনবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

তিনি বলেন, "এই জামায়াতে ইসলামী ১৯৭১ সালে মহান স্বাধীনতার বিরোধিতা করেছিল, মুক্তিযোদ্ধাদের হত্যা করেছিল এবং আমাদের মা-বোনদের সম্ভ্রমহানি ঘটিয়েছিল। তাই এদেশের মানুষ কোনোদিন তাদের ক্ষমতায় বসাবে না।"
​আজ বুধবার ঠাকুরগাঁওয়ের শিবগঞ্জে অবস্থিত পরিত্যক্ত বিমানবন্দর চত্বরে আয়োজিত এক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

​অনুষ্ঠানস্থলে পৌঁছানোর পর এলজিআরডি মন্ত্রী পরিত্যক্ত বিমান বন্দরটি পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বিমানমন্ত্রী আফরোজা খান রিতা এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
​প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিমানবন্দরটি চালুর বিষয়ে বলেন, তারেক রহমানের প্রতিশ্রুতি: প্রধানমন্ত্রী তারেক রহমান ঠাকুরগাঁও বিমানবন্দরটি পুনরায় চালু করার কথা দিয়েছিলেন, সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন হতে যাচ্ছে।
​ বগুড়া ও ঠাকুরগাঁওয়ের বন্ধ বিমানবন্দর দুটি চালুকরণের বিষয়টি ইতোমধ্যে পরিকল্পনা বিভাগের 'সবুজ পাতায়' অন্তর্ভুক্ত হয়েছে।
​আগামী ২ বছরের মধ্যে চালু: দ্রুতই এর সম্ভাব্যতা যাচাই (সার্ভে) ও সংস্কার কাজ শুরু হবে। সব ঠিক থাকলে আগামী দুই বছরের মধ্যে এই বিমানবন্দরে পুনরায় উড়োজাহাজ উড়বে, ইনশাল্লাহ।
​জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিনের সভাপতিত্বে এই গণসংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও ২ আসনের সংসদ সদস্য ডা. আব্দুস সালাম, সংসদ সদস্য, ঠাকুরগাঁও ৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান ও অন্যরা। 
​অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা এবং দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

আরো পড়ুন
পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

যশোর-নড়াইলে কঠোর নজরদারি / পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

সারাদেশ
ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

শিক্ষা
বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

সারাদেশ
বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

সারাদেশ
রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

নারী-শিশু
ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অপরাধ ও দুর্নীতি
মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

সারাদেশ