উল্লাপাড়ায় শুরু বোরো ধান কাটা :ভালো ফলনে খুশী কৃষকেরা

অন্যান্য
উল্লাপাড়ায় শুরু বোরো ধান কাটা :ভালো ফলনে খুশী কৃষকেরা
০২ মে ২০২৬, ৬:৪৯ পিএম

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বছরের প্রধান আবাদের   বোরো ধান কাটা শুরু হয়েছে। উপজেলার সলঙ্গা,  বড়হর , পূর্ণিমাগাতী ইউনিয়নের বিভিন্ন এলাকায় কৃষকেরা মাঠের  পাকা বোরো ধান কেটে ঘরে তুলছেন। কৃষকেরা বেশী হারে ফলনশীল নানা জাতের ধান আবাদ করেছেন। বিভিন্ন এলাকায় মাঠে কম বেশী জমিতে  ব্রি ধান ১০৮ আবাদ করা হয়েছে । কৃষকেরা বলছেন সব জাতের  বোরো ধানের ফলন ভালো হারে হচ্ছে। কৃষকেরা ফলন নিয়ে খুশী বলে জানানো হয়।


উপজেলা কৃষি অফিস থেকে জানা গেছে উপজেলায়  এবারের মৌসুমে ৩০ হাজার ৩৭৫ হেক্টর জমিতে বোরো ধান আবাদ করা হয়েছে।  সরকারি লক্ষ্যমাত্রা ৩০ হাজার ৩৭০ হেক্টর ধরা ছিলো । সরকারি লক্ষ্যমাত্রার চেয়ে ৫ হেক্টর বেশি পরিমাণ জমিতে বোরো ধান ফসলের  আবাদ হয়েছে। উপজেলার সলঙ্গা , বড়হর , পূর্ণিমাগাতী ,  হাটিকুমরুল ,  উল্লাপাড়া সদর  ইউনিয়নের বিভিন্ন এলাকার বেশিরভাগ  মাঠে  আগাম করে   বোরো ধানের আবাদ কৃষকেরা করেছেন। উপজেলার  বিভিন্ন এলাকায় মাঠে  শুভলতা , হীরা , কাটারীভোগ , ছক্কা ,  ব্রি ২৮ ব্রি ধান ৮৯ , ব্রি ধান ৯২ , ব্রি ধান ১০০ , ব্রি ধান ১০১, ব্রি ধান ১০৬ , ব্রি ধান  ১০৮ ও  এস এল এইট এইচ জাতের ধান এবং বেশি হারে ফলনশীল  আরো কয়েক জাতের ধান আবাদ করেছেন বলে  জানা গেছে। উপজেলার ১৪ টি ইউনিয়নের  প্রায় সব মাঠেই কম-বেশী পরিমাণ জমিতে  বোরো ধান আবাদ করা হয়েছে। গত দিন পাচেক ধরে  সলঙ্গা , পূর্ণিমাগাতী  বড়হর  ইউনিয়নের বিভিন্ন এলাকার কৃষকেরা মাঠের পাকা ধান কাটতে শুরু করেছেন। সলঙ্গা ইউনিয়নের জগজীবনপুর , আঙ্গারু , রাণীনগর , গোজা, বড়হর ইউনিয়নের চান্দোরপাড়া বোয়ালিয়া , মহেড়া , কলমিগারা , মৈত্র বড়হর  এলাকার মাঠে কৃষকেরা ধান কাটছেন। সরেজমিনে ঘুরে দেখা গেছে কৃষকেরা জমির পাকা ধান কেটে বাড়ীর উঠোন আঙ্গিনায় নানা বাহনে বয়ে  নিয়ে যাচ্ছেন। কৃষকরা বলেছেন এবারে বেশ ভালো হারে ধানের ফলন মিলছে । ফলনের হার   তাদেরকে খুশী করছে বলে জানানো হয়। সলঙ্গা ইউনিয়নের আঙ্গারু মাঠে মো. ইমান আলী প্রায় আট বিঘা জমিতে বোরো ধানের আবাদ করেছেন । এর মধ্যে কাটারীভোগ দুই বিঘা , হাইব্রিড জাতের হীরা দুই বিঘা , শুভলতা দেড় বিঘা ও ব্রি ধান ১০৮ দেড় বিঘা জমিতে আবাদ করেছেন বলে জানান। গতকাল শুক্রবার চারজন দিন হাজিরায় মজুর নিয়ে ব্রি ধান ১০৮  কাটছেন। এরপর অন্য জাতের ধান কাটবেন বলে জানানো হয়। জগজীবনপুর মাঠে মহসিন সরকার প্রায় তিন বিঘা জমিতে কাটারীভোগ ও ব্রি ধান ১০৮ দুই বিঘা জমিতে আবাদ করেছেন। তিনি আগে পাকা কাটারীভোগ ধান কেটেছেন। তিনি আশা করছেন   বিঘা প্রতি পচিশ মণ হারে ফলন মিলবে । বড়হর ইউনিয়নের চান্দোরপাড়া বোয়ালিয়া মাঠে কৃষক আঃ মতিন ব্রি ধান ২৮ আড়াই বিঘা ও দেড় বিঘা জমিতে ব্রি ধান ১০৮ এর আবাদ করেছেন । এরমধ্যে ব্রি ধান ২৮ কাটছেন। তিনি আশা করছেন ধানের ফলন ভালো হারে মিলবে। কলমিগারা মাঠে কৃষক আঃ হামিদের আবাদ করা ব্রি ধান ১০০ দিন হাজিরার মজুরদের দিয়ে কাটতে দেখা গেছে। দিনমজুরেরা বলেন ফলন ভালো হারে হবে। প্রতিবেদককে জগজীবনপুর গ্রামের মোশারফ হোসেন , মিনহাজ মিয়া , কোবাদ মন্ডল , মণ্টু মন্ডল , নান্নু শেখ বলেন তারা আবাদের  শুভলতা ও ব্রি ধান ১০৮ কেটে মাড়াই করেছেন। ভালো হারে ফলন হয়েছে। তারা ফলনের হারে বেশ খুশী বলে জানান। এখন দিন যেতেই বিভিন্ন এলাকায় বোরো ধান কাটা কাজে গ্রামীণ দিন মজুরদের চাহিদা বাড়ছে। এর সাথে দিন হাজিরায় মজুরদের  মজুরির দামও বাড়ছে বলে জানা গেছে । আঙ্গারু , জগজীবনপুর মাঠে গতকাল শুক্রবার  বাইশ জন দিন মজুরকে গৃহস্থ কৃষকদের ধান কাটতে দেখা গেছে । এদের কয়েকজন বলেন তারা আটশো টাকা দিন হাজিরায় ধান কাটছেন। আবার বড়হর ইউনিয়নের কলমাগারি মাঠে ছয়শো টাকা দিন হাজিরায় জনা দশেক মজুরকে দুজন কৃষকের জমির ধান কাটতে দেখা গেছে। এদের কথায় মজুরির দাম দিন চারেকের মধ্যেই বাড়বে। উপজেলার বিভিন্ন হাট , ধান চাতালে ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা গেছে সবে বোরো ধান কাটা শুরু হয়েছে। নতুন নানা জাতের বোরো ধান এক হাজার একশো টাকা থেকে এক হাজার তিনশো টাকা মণ দরের মধ্যে কেনাবেচা হচ্ছে । উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সূবর্ণা ইয়াসমিন সূমী বলেন কৃষি প্রণোদনায় মোট ৪ হাজার ১০০ জন ক্ষুদ্র প্রান্তিক কৃষককে বিনামূল্যে বোরো ধান বীজ ও সার সহায়তা দেওয়া হয়েছিলো। কৃষকেরা  বেশি হারে ফলনশীল নানা জাতের বোরো ধান ফসলের আবাদ করেছেন। কৃষকদের সময়মতো আগাছা বাছাই  পরিচর্যায়  ধানে রোগ বালাই হয়নি। সব মাঠেই  কৃষকেরা ধানের ফলনও ভালো হারে পাচ্ছেন বলে খোজ খবর নিয়ে জানছেন।

সর্বশেষ

আরো পড়ুন
পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

যশোর-নড়াইলে কঠোর নজরদারি / পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

সারাদেশ
ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

শিক্ষা
বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

সারাদেশ
বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

সারাদেশ
রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

নারী-শিশু
ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অপরাধ ও দুর্নীতি
মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

সারাদেশ