উল্লাপাড়ায় বোরো ধান ব্রি ১০৮ এর নমুনা শস্য কর্তন
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ রবিবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বোরো ধান নমুনা শস্য কর্তন অনুষ্ঠান হয়েছে। সলঙ্গা ইউনিয়নের গোজা মাঠে নমুনা শস্য কর্তন অনুষ্ঠানে সকালে কৃষক মো. তারা মিয়ার প্রায় আড়াই বিঘা জমিতে আবাদ করা ব্রি ১০৮ জাতের ধান কাটা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সূবর্ণা ইয়াসমিন সূমী ও উপ সহকারী কৃষি কর্মকর্তাগণ।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সূবর্ণা ইয়াসমিন সূমী বলেন ব্লাষ্ট রোগ প্রতিরোধী ব্রি ধান ১০৮ এর ফলন বেশি হারে মেলে। এ জাতকে মেগা ভ্যারাইটি হিসেবে পরিচিতি এবং ব্রি ধান ১০৮ সহ ১০০ এর উপরের সব জাতের ব্রি ধান কৃষকদেরকে আবাদে উৎসাহ আগ্রহী করতে মাঠ পর্যায়ে উপ সহকারী কৃষি কর্মকর্তাগণ কাজ করছেন।
আপনার মতামত লিখুন