জ্বালানি তেলের দাম বাড়বে না, মজুত পর্যাপ্ত: যশোরে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

জাতীয়
জ্বালানি তেলের দাম বাড়বে না, মজুত পর্যাপ্ত: যশোরে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

শুক্রবার সকালে যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

২৭ মার্চ ২০২৬, ৪:৪৭ পিএম

দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই এবং জনস্বার্থ বিবেচনায় সরকার তেলের দাম বৃদ্ধি করবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। শুক্রবার সকালে যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে। ইতোমধ্যে আগামী এক মাসের মজুত নিশ্চিত করা হয়েছে এবং পরবর্তী তিন মাসের মজুত নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে কিছু মানুষ প্রয়োজনের তুলনায় অতিরিক্ত তেল কিনে মজুত করায় সরবরাহ ব্যবস্থায় সাময়িক চাপ তৈরি হচ্ছে। তিনি সবাইকে আতঙ্কিত হয়ে অতিরিক্ত তেল কেনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলেন, "অতিরিক্ত তেল কেনা মানে অন্যদের প্রাপ্য থেকে বঞ্চিত করা।"

জাতীয় সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে এককালীন সহায়তা চেক বিতরণ উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক হারুন অর রশিদের স্বাগত বক্তব্যে এবং জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার এবং জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুসহ স্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে যশোর সদর ও পৌর এলাকার ৩৪ জনের হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়। এই কর্মসূচির আওতায় জেলাজুড়ে মোট ১৫৩ জন অসচ্ছল ব্যক্তির মাঝে ৪ লাখ ৫৯ হাজার টাকা বিতরণ করা হবে।

সর্বশেষ

আরো পড়ুন
পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

যশোর-নড়াইলে কঠোর নজরদারি / পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

সারাদেশ
ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

শিক্ষা
বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

সারাদেশ
বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

সারাদেশ
রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

নারী-শিশু
ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অপরাধ ও দুর্নীতি
মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

সারাদেশ