দেশে জ্বালানি তেলের ১ মাসের মজুত আছে : মন্ত্রিপরিষদ সচিব

জাতীয়
দেশে জ্বালানি তেলের ১ মাসের মজুত আছে : মন্ত্রিপরিষদ সচিব
নিউজ ডেস্ক
২৫ মার্চ ২০২৬, ৯:০৭ পিএম

দেশে বর্তমানে জ্বালানি তেলের এক মাসের মজুত রয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। তিনি বলেছেন, তেলের মজুত বাড়াতে বিভিন্ন উৎস থেকে ক্রয় কার্যক্রম চালানো হচ্ছে।

বুধবার (২৫ মার্চ) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

নাসিমুল গনি বলেন, প্রধানমন্ত্রী বিষয়টি নিজে রিভিউ করেছেন। তিনি দেখেছেন কীভাবে কার্যক্রম এগোচ্ছে, কোন পদক্ষেপ নেওয়া হয়েছে এবং বর্তমান অবস্থা কী। সাধারণত আমাদের ১৫ দিনের মজুত থাকত। এখন রিজার্ভ পর্যাপ্ত, এক মাসের মতো আছে।

মানুষ আতঙ্কে তেল কিনছে এমন অভিযোগের বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, অতিরিক্ত তেল কিনলে তা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। জনগণের আস্থা ফিরলে বাজার স্বাভাবিক হবে। সরকার ইতিমধ্যে রিজার্ভ আরও বড় করার পরিকল্পনা করেছে।

নাসিমুল গনি আরও বলেন, সব ধরনের তেলেরই পর্যাপ্ত মজুত রয়েছে। জেট ফুয়েলের দাম বেড়ে যাওয়ার কারণে প্যানিকের কোনো কারণ নেই। অন্তর্জাতিক বাজারে এয়ারলাইন্সের জন্য দাম নির্ধারিত থাকে। আমাদের এখানে তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে।

ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে দুই কার্গো এলএনজি কেনার প্রস্তাব অনুমোদন পেয়েছে জানিয়ে তিনি বলেন, যে চুক্তি অনুযায়ী তেল পাওয়া যাচ্ছে না, তা স্পট মার্কেট থেকে কিনতে হয়। এ ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত নিতে হয়, এবং আমরা সময় মতো তা করছি।

জ্বালানি তেলের দাম বাড়ানোর গুজব প্রসঙ্গে সচিব বলেন, আমি এ বিষয়ে কোনো তথ্য জানি না এবং এমন কোনো লক্ষণও দেখা যাচ্ছে না।

সর্বশেষ

আরো পড়ুন
পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

যশোর-নড়াইলে কঠোর নজরদারি / পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

সারাদেশ
ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

শিক্ষা
বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

সারাদেশ
বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

সারাদেশ
রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

নারী-শিশু
ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অপরাধ ও দুর্নীতি
মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

সারাদেশ