দাম কমল জেট ফুয়েলের, রাত ১২টা থেকে কার্যকর

জাতীয়
দাম কমল জেট ফুয়েলের, রাত ১২টা থেকে কার্যকর
নিউজ ডেস্ক
০৮ মে ২০২৬, ১২:২০ এএম
বিমানে ব্যবহৃত জ্বালানি জেট ফুয়েলের দাম এক লাফে প্রায় ২২ টাকা কমানো হয়েছে। নতুন দর রাত ১২টা থেকেই কার্যকর হবে। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এই মূল্যহার বহাল থাকবে।

বৃহস্পতিবার (৭ মে) এক বিজ্ঞপ্তিতে দাম কমানোর বিষয়টি জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

নতুন দাম অনুযায়ী, বর্তমানে অভ্যন্তরীণ রুটের ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম পড়বে ২০৫ টাকা ৪৫ পয়সা। পাশাপাশি আন্তর্জাতিক রুটের ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ দশমিক ৩৩৮৫ ডলার।

এর আগে গত ৭ এপ্রিল দেশে জেট ফুয়েলের দাম সমন্বয় করেছিল বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ওই সময় অভ্যন্তরীণ রুটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম নির্ধারণ করা হয় ২২৭ টাকা ৮ পয়সা। একইসঙ্গে আন্তর্জাতিক রুটের ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১ দশমিক ৪৮০৬ ডলার নির্ধারণ করা হয়।

জাতীয় এর আরও সংবাদ

আরো পড়ুন