বগুড়া হলো সিটি করপোরেশন, আরো পাঁচ উপজেলা গঠন

জাতীয়
বগুড়া হলো সিটি করপোরেশন, আরো পাঁচ উপজেলা গঠন
নিউজ ডেস্ক
০৮ মে ২০২৬, ১২:১৮ এএম

বগুড়া সিটি করপোরেশন ও পাঁচটি নতুন উপজেলা গঠন করা হয়েছে। নতুন উপজেলাগুলো হলো–বগুড়ায় মোকামতলা, কক্সবাজারে মাতামুহুরী, ঠাকুরগাঁওয়ে রুহিয়া ও ভুল্লী এবং লক্ষ্মীপুরে চন্দ্রগঞ্জ।


প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ‘প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি’ (নিকার)-এর ১২০তম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। নিকারের এই বৈঠকে নতুন সিটি করপোরেশন ও পাঁচ নতুন উপজেলার অনুমোদন দেওয়া হয়।


সচিবালয়ে বৃহস্পতিবার (৭ মে) বিকেলে অনুষ্ঠিত নিকারের বৈঠকে স্থানীয় সরকার বিভাগ থেকে বগুড়া সিটি করপোরেশন এবং নতুন উপজেলা গঠনের সারসংক্ষেপ উপস্থাপন করা হয়।

জাতীয় এর আরও সংবাদ

আরো পড়ুন