ঠাকুরগাঁওয়ে জমকালো আয়োজনে "তারুণ্যের শক্তি'' স্বেচ্ছাসেবী সংগঠনের আত্নপ্রকাশ

ঠাকুরগাঁওয়ে জমকালো আয়োজনে "তারুণ্যের শক্তি'' স্বেচ্ছাসেবী সংগঠনের আত্নপ্রকাশ
১৪ এপ্রিল ২০২৬, ৮:৩৮ পিএম

একদল উদ্যমি ও মেধাবী তরুণ, যুবকদের সমন্বয়ে ঠাকুরগাঁওয়ে ভূল্লীতে যাত্রা শুরু  করলো সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন "তারুণ্যের শক্তি"। 

মঙ্লবার ১লা বৈশাখ বাংলা নববর্ষের শুভ ক্ষনে সদর উপজেলার ভূল্লী থানা বটতলা এলাকায় "তারুণ্যের শক্তি'' স্বেচ্ছাসেবী সংগঠনের আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন হয়।

সংগঠনটির আত্নপ্রকাশ শুভ উদ্বোধন অনুষ্ঠানে তারুণ্যের শক্তি সংগঠনের সভাপতি আখতার শামীম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সহ অর্থ সম্পাদক ইউপি চেয়ারম্যান জুলফিকার আলি ভুট্টুো চৌধুরী, জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, সদর উপজেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল হক, সদর উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক লিয়াকত আলী লিটন, বালিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নুর ইসলাম,  সাংগঠনিক সম্পাদক মোতাহার হোসেন, বালিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি রইসুল ইসলাম, ভূল্লী প্রেসক্লাব এর সভাপতি মামুনুর রশিদ মামুন, বিএনপি নেতা মাসুদ কামাল।

এ সময় অতিথিবৃন্দ বক্তব্যে বলেন, সমাজের অসহায়, হতদরিদ্র, সুবিধাবঞ্চিত মানুষদের সেবা ও সাহায্য সহযোগিতা প্রদান করা সংগঠনের মূল উদ্দেশ্য হতে হবে । এই সংগঠনের প্রত্যেকটি সদস্য যেন অসহায় মানুষদের পাশে থাকে।সংগঠনটি মানুষের কল্যাণে কাজ করবে এটাই প্রত্যাশা করি আমরা। এ ধরনের মানবিক কার্যক্রমে আমরা সবসময়  পাশে থাকবো।

অনুষ্ঠানে সংগঠনের সভাপতি আখতার শামীম বক্তব্যে বলেন,আমরা মূলত সামাজিক উন্নয়ন এবং মানবকল্যানে লক্ষ্যে সংগঠনটি প্রতিষ্ঠা করেছি। আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে সংগঠনের মাধ্যমে সমাজের সুবিধাবঞ্চিত অসহায় ছিন্নমূল মানুষদের পাশে দাঁড়ানো। মাদক, সন্ত্রাস, বাল্যবিয়ে, অশিক্ষার ব্যপারে মানু্ষকে সচেতন করা এবং সমাজিক আন্দোলন গড়ে তোলা, অসহায় দরিদ্র এবং ঝড়েপরা শিক্ষার্থীদের সহায়তা প্রদান করা এবং সেচ্ছায় রক্ত দান ও মেডিক্যাল ক্যাম্প করে দরিদ্রদের বিনামূল্যে চিকিৎসাসেবা দেয়া।

আগামি দিনের পথ চলায় সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

তিনি আরও বলেন, যাদের নেতৃত্বের লোভ নেই, ক্ষমতার লোভ নেই, কিছু পাওয়ার প্রত্যাশা করেন না, কিন্তু অসহায় মানুষের পাশে দাঁড়াতে ভালোবাসেন, তাঁদের জন্য আদর্শ স্বেচ্ছাসেবী সংগঠনের দরজা সব সময় খোলা। তাঁরা যেকোনো সময় এ সংগঠনে এসে নিজেকে মানবতার কল্যাণে অংশীদার করতে পারেন।

অনুষ্ঠান শেষে অতিথিদের বক্তব্য পর্ব সমাপ্ত হওয়ার পর কেক কেটে সংগঠনের অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ সময়  উপস্থিত সবার মাঝে আনন্দঘন পরিবেশ সৃষ্টি করে।

নতুন প্রজন্মের শক্তিকে কাজে লাগিয়ে একটি আলোকিত সমাজ গড়ার প্রত্যয়ে “তারুণ্যের শক্তি স্বেচ্ছাসেবী সংগঠন” তাদের যাত্রা শুরু করল—এমনটাই প্রত্যাশা সচেতন মহলের।

পরে অসহায় হতদরিদ্র মানুষদের মাঝে খাদ্য সামগ্রী উপহার বিতরণ করা হয়।

এ সময় তারুণ্যের শক্তি সংগঠনের সিনিয়র সহসভাপতি মিঠু ইসলাম, সাধারণ সম্পাদক রিয়ম ইসলাম, কিবরিয়া, রুবেল ইসলামসহ সংগঠনের সদস্যরা ও স্থানীয় রাজনৈতিক, সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে তারুণ্যের শক্তি স্বেচ্ছাসেবী সংগঠনের নতুন  এ কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সুশীল সমাজ ও সচেতন মহলের নেতৃবৃন্দরা।