ঝালকাঠিতে অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎ অফিসের অনিয়মের প্রতিবাদে মানববন্ধন

সারাদেশ
ঝালকাঠিতে অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎ অফিসের অনিয়মের প্রতিবাদে মানববন্ধন
২৮ জুন ২০২৬, ৪:২৪ পিএম

ঝালকাঠিতে তীব্র ও অসহনীয় লোডশেডিং এবং স্থানীয় বিদ্যুৎ অফিসের নানা অনিয়মের প্রতিবাদে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (২৮ জুন) সকাল ১১টায় ঝালকাঠি প্রেসক্লাবের সামনে এই মানববন্ধনের আয়োজন করে স্থানীয় সামাজিক সংগঠন 'ঝালকাঠি মানব কল্যাণ সোসাইটি'।

মানববন্ধনে বক্তারা বলেন, গত কিছুদিন ধরে ঝালকাঠি জেলাজুড়ে বিদ্যুতের চরম বিপর্যয় চলছে। দিন-রাতে ঘন ঘন লোডশেডিংয়ের কারণে সাধারণ মানুষের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে শিক্ষার্থী, ব্যবসায়ী এবং রোগীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এর ওপর বিদ্যুৎ অফিসের কর্মকর্তা-কর্মচারীদের নানা অনিয়ম, গ্রাহক হয়রানি এবং ভূতুড়ে বিলের কারণে সাধারণ মানুষের ক্ষোভ এখন চরমে।

মানববন্ধনে অবিলম্বে ঘন ঘন লোডশেডিং বন্ধ করে ঝালকাঠিতে স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে। অনিয়ম ও দুর্নীতি বন্ধ: বিদ্যুৎ অফিসের গ্রাহক হয়রানি ও সব ধরনের প্রশাসনিক অনিয়ম দ্রুত বন্ধ করতে হবে ও ভূতুড়ে বিলের সমাধান গ্রাহকদের অতিরিক্ত ও কাল্পনিক বিল দেওয়া বন্ধ করে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে দাবী তোলন বক্তারা।

মানববন্ধনে সংগঠনের নেতাকর্মী ছাড়াও স্থানীয় ব্যবসায়ী, শিক্ষার্থী এবং সর্বস্তরের ভুক্তভোগী সাধারণ জনগণ ব্যানার ও ফেস্টুন হাতে অংশ নেন। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত এই সমস্যার সমাধান না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।