জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি দিলেন যুক্তরাষ্ট্র

জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি দিলেন যুক্তরাষ্ট্র

মার্কিন জ্বালানি সচিব ক্রিস রাইট এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের মধ্যকার এই বৈঠকে বাংলাদেশের বর্তমান জ্বালানি পরিস্থিতির চিত্র গুরুত্বের সাথে আলোচিত হয়। ছবিঃ সংগৃহীত

০১ এপ্রিল ২০২৬, ১:৪৫ পিএম

বৈশ্বিক অস্থিরতায় সৃষ্ট বাংলাদেশের জ্বালানি সংকট উত্তরণে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বুধবার ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের জ্বালানি দপ্তরে আয়োজিত এক দ্বিপক্ষীয় বৈঠকে এই প্রতিশ্রুতি উঠে আসে।

মার্কিন জ্বালানি সচিব ক্রিস রাইট এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের মধ্যকার এই বৈঠকে বাংলাদেশের বর্তমান জ্বালানি পরিস্থিতির চিত্র গুরুত্বের সাথে আলোচিত হয়। আলোচনার প্রারম্ভে সেক্রেটারি ক্রিস রাইট বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান এবং ঢাকার সাথে কূটনৈতিক সম্পর্ক আরও জোরালো করার আগ্রহ প্রকাশ করেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বৈঠকে আন্তর্জাতিক সরবরাহ চেইন বিঘ্নিত হওয়ার ফলে বাংলাদেশে তৈরি হওয়া জ্বালানি চ্যালেঞ্জগুলো তুলে ধরে নিরবচ্ছিন্ন জ্বালানি প্রবাহ নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের কার্যকর সহায়তা চান। জবাবে মার্কিন জ্বালানি সচিব জানান, বাংলাদেশের সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র পাশে থাকবে এবং ঢাকাকে সহায়তার বিষয়গুলো মার্কিন সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলো অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করবে। এছাড়া দুই দেশ যুক্তরাষ্ট্র থেকে এলএনজিসহ অন্যান্য জ্বালানি পণ্য আমদানির পরিমাণ বৃদ্ধির সম্ভাব্যতা নিয়ে বিশদ আলোচনা করেন।

বৈঠকে যুক্তরাষ্ট্রের পক্ষে ‘ক্রিটিক্যাল মিনারেলস অ্যান্ড এনার্জি ইনোভেশন’-এর সহকারী সচিব অড্রে রবার্টসন এবং বাংলাদেশের পক্ষে রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলামসহ উভয় দেশের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

আরো পড়ুন
পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

যশোর-নড়াইলে কঠোর নজরদারি / পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

সারাদেশ
ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

শিক্ষা
বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

সারাদেশ
বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

সারাদেশ
রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

নারী-শিশু
ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অপরাধ ও দুর্নীতি
মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

সারাদেশ