হবিগঞ্জে চোরাই মটর সাইকেলসহ আটক ১
আবারো পুলিশের হাতে ধরা পরলো চোরাই মোটরসাইকেল চক্রের হুতা বাছির মিয়া। সে হবিগঞ্জের পুটিজুরী ইউনিয়নের উত্তর ভবানীপুর গ্রামের মৃত চান্দু উল্লার পুত্র। ।
জানা যায়, ওই গ্রামের চান্দু উল্লাহর পুত্র বাছির মিয়া চোরাই মোটরসাইকেল চুরির সক্রিয় সদস্য হিসেবে কাজ করছিল। সে উপজেলার রুপাইছড়া রাবার বাগানের টেপারের চাকরি করার সুবাদে মোটরসাইকেল চোরাই চক্রের সক্রিয় সদস্য হিসেবে ভূমিকা পালন করতে থাকে। এমতাবস্থায়,গত বছরের ২৫ আগস্ট মৌলভীবাজারে মোটরসাইকেল সহ তাকে গ্রেফতার করা হয়েছিল। এদিকে ১ বছর অতিবাহিত হতে না হতেই আবারও বাহুবলে মোটরসাইকেল সহ পুলিশের হাতে গ্রেফতার করা হয়েছে। আজ মঙ্গলবার সন্ধা ৬টার দিকে বাহুবল মডেল থানার এস আই মুর্শেদের নেতৃত্বে একদল পুলিশ দ্বিগাম্বর বাজার থেকে থেকে ১টি ও তার শশুর বাড়ি দৌলতপুর থেকে আরো ১টি মোটরসাইকেল সহ তাকে গ্রেফতার করা হয়।
আপনার মতামত লিখুন