নোয়াখালী বাংলাবাজারে গরু চুরির সময় ৩ চোর আটক জনতার হাতে গণধোলাই

সারাদেশ
নোয়াখালী বাংলাবাজারে গরু চুরির সময় ৩ চোর আটক জনতার হাতে গণধোলাই
২৯ এপ্রিল ২০২৬, ১০:৩৭ এএম

নোয়াখালীর চরক্লার্ক এলাকায় গরু চুরির সময় তিনজন চোরকে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা।

বুধবার (২৮/০৪/২০২৬) রাতে বাংলাবাজারের পূর্ব পাশে অবস্থিত ছিদ্দিক মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, একটি গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় এলাকাবাসীর সন্দেহ হলে তারা ধাওয়া করে তিনজনকে আটক করতে সক্ষম হয়।

আটককৃতদের মধ্যে একজনের বাড়ি গাংচিল এলাকায় এবং অপর দুইজনের বাড়ি সোলাইমান বাজার এলাকায় বলে জানা গেছে।

পরে উত্তেজিত জনতা তাদের গণধোলাই দেয়। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আটককৃতদের নিজেদের হেফাজতে নেয়।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সারাদেশ এর আরও সংবাদ

আরো পড়ুন