চুক্তিতে না আসলে যুদ্ধবিরতির সময় বাড়বে না: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান অস্থায়ী যুদ্ধবিরতি বুধবারের মধ্যে কোনো চুক্তিতে পৌঁছাতে না পারলে তিনি তা বাড়াবেন না। ট্রাম্পের এমন ঘোষণা দেয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও সামরিক সংঘাত শুরুর আশঙ্কা তৈরি হয়েছে।
আলোচনা ব্যর্থ হলে তিনি যুদ্ধবিরতি বাড়াবেন কিনা, এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, হয়তো আমি সময় বাড়াব না। খবর সিএনএনের।
তিনি আরও বলেন, হয়তো আমি সময় বাড়াব না, তখন অবরোধ থাকবে এবং দুঃখজনকভাবে আমাদের আবার বোমা হামলা শুরু করতে হতে পারে।
এমন এক সময় ট্রাম্প এই মন্তব্য করলেন, যখন মার্কিন ও ইরানি প্রতিনিধিদল এই সপ্তাহান্তে পাকিস্তানে পৌঁছানোর কথা রয়েছে এবং ইরানি সূত্র অনুযায়ী সোমবার সেখানে সম্ভাব্য আলোচনা হতে পারে। তবে যুক্তরাষ্ট্র এখনও এই বৈঠকের বিষয়টি নিশ্চিত করেনি।
এর আগে শুক্রবার ট্রাম্প বলেছিলেন, দুই পক্ষ একটি চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছে বলে তিনি আশাবাদী।
আপনার মতামত লিখুন