ইবি শিক্ষার্থীর মৃত্যুতে ছাত্রসংগঠনগুলোর গভীর শোক
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সবুজ মোল্লার মৃত্যুতে শোক জানিয়েছে শাখা ছাত্রসংগঠনগুলো।
বৃহস্পতিবার (১৪ মে) পৃথক শোকবার্তার মাধ্যমে শোক জানায় শাখা ছাত্রদল, ছাত্রশিবির, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বৈছাআ) ও ছাত্র মজলিস।
শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য রাফিজ আহমেদ প্রেরিত আহ্বায়ক সাহেদ আহম্মেদ ও সদস্য সচিব মাসুদ রুমি মিথুন যৌথ শোকবার্তায় বলেন, “নেতৃদ্বয় মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবার, সহপাঠী ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন।”
শাখা ছাত্রশিবিরের প্রচার সম্পাদক মাহমুদুল ইসলাম প্রেরিত সভাপতি ইউসুফ আলী ও সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাফি যৌথ শোকবার্তায় বলেন, “ইবি একজন মেধাবী শিক্ষার্থীকে হারালো, যা অত্যন্ত বেদনাদায়ক। আমরা তার সহপাঠী, আত্মীর-স্বজন ও শুভানুধ্যায়ীদের সহমর্মিতা ও পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি।”
শাখা বৈছাআ’র মুখপাত্র সাদীয়া মাহমুদ মীম প্রেরিত আহ্বায়ক এস এম সুইট ও সদস্য সচিব ইয়াশিরুল কবির সৌরভ যৌথ শোকবার্তায় বলেন, “সবুজ মোল্লার মত মেধাবী ও দক্ষতাসম্পন্ন শিক্ষার্থীর মৃত্যুতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা সকলেই শোকাহত। আমরা তার পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি।”
শাখা ছাত্র মজলিসের প্রচার সম্পাদক হাবিবুর রহমান জুনায়েদ প্রেরিত সভাপতি জুনায়েদ খান ও সাংগঠনিক সম্পাদক ফারহান তানভীর যৌথ বিবৃতিতে বলেন, “সবুজ মোল্লার চলে যাওয়া আমাদের জন্য অপূরণীয় ক্ষতি। তিনি একজম ভদ্র, মেধাবী ও দ্বীনদার শিক্ষার্থী ছিলেন। তার মৃত্যুতে আমরা একজন সম্ভাবনাময় শিক্ষার্থীকে হারালাম। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি।”
ছাত্রসংগঠনগুলো সবুজ মোল্লার রুহের মাগফেরাত কামনা করে জান্নাতুল ফেরদৌস নসিব ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানায়।
প্রসঙ্গত, গত বুধবার (১৩ মে) স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সবুজ মোল্লা। এরপর শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
মো. মিনহাজুর রহমান মাহিম
আপনার মতামত লিখুন