বাংলা নববর্ষ উপলক্ষে ইবি প্রশাসনের শুভেচ্ছা

শিক্ষা
বাংলা নববর্ষ উপলক্ষে ইবি প্রশাসনের শুভেচ্ছা
১৪ এপ্রিল ২০২৬, ১:২২ পিএম

বাংলা নববর্ষ-১৪৩৩ উপলক্ষে বিশ্ববিদ্যালয় পরিবারের সকলকে শুভেচ্ছা জানিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসন। 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ সহ উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মনজুরুল হক পৃথকভাবে সকলকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন।

মঙ্গলবার (১৪ এপ্রিল) তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের উপ-পরিচালক মো. রাজিবুল ইসলাম পাঠনো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

শুভেচ্ছাবার্তায় তারা শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও তাঁদের পরিবারবর্গকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান।

বার্তায় বলা হয়, “নতুন বছর নতুন সম্ভাবনা ও সৃজনশীলতার প্রতীক। শিক্ষা ও গবেষণায় অগ্রগতিতে নববর্ষ আমাদের অনুপ্রাণিত করুক। জ্ঞান-বিজ্ঞান, সততা ও মানবিক মূল্যবোধের চর্চায় আমাদের বিশ্ববিদ্যালয় হয়ে উঠুক আলোর দিশারী। সবার সুখ, শান্তি ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। শুভ নববর্ষ ১৪৩৩।”