"ফুয়েল পাস" অ্যাপের পরিক্ষামূলক কার্যক্রম শুরু

"ফুয়েল পাস" অ্যাপের পরিক্ষামূলক কার্যক্রম শুরু
নিউজ ডেস্ক
০৯ এপ্রিল ২০২৬, ৩:৩৬ পিএম

জ্বালানি বিতরণে শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করতে ‘ফুয়েল পাস’ নামে একটি কিউআর কোডভিত্তিক মোবাইল অ্যাপের পাইলট কার্যক্রম শুরু করেছে সরকার।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) পরীক্ষামূলকভাবে এই অ্যাপ চালু করেছে।

প্রাথমিকভাবে মোটরসাইকেল চালকদের জন্য ঢাকার ট্রাস্ট ফিলিং স্টেশন (তেজগাঁও) ও সোনারবাংলা ফিলিং স্টেশন (আসাদগেট)-এ এ কার্যক্রম চালু করা হয়েছে। পাইলট প্রকল্প সফল হলে পর্যায়ক্রমে সারা দেশের সব ধরনের যানবাহনের জন্য এটি চালু করা হবে।

বর্তমানে ম্যানুয়াল পদ্ধতির কারণে জ্বালানি বিতরণে বিলম্ব, দীর্ঘ সারি এবং অতিরিক্ত জ্বালানি সংগ্রহের মতো সমস্যা দেখা যাচ্ছে। এসব সমস্যা সমাধানে ‘ফুয়েল পাস’ অ্যাপের মাধ্যমে কিউআর কোড স্ক্যান করে নির্ধারিত বরাদ্দ অনুযায়ী জ্বালানি গ্রহণ করা যাবে।

এই সিস্টেমটি বিআরটিএর কেন্দ্রীয় ডেটাবেসের সঙ্গে সংযুক্ত থাকবে, ফলে জ্বালানি বিতরণ কার্যক্রম রিয়েল-টাইমে পর্যবেক্ষণ করা সম্ভব হবে। এছাড়া স্মার্টফোন না থাকলেও ব্যবহারকারীরা ওয়েবসাইট থেকে নিবন্ধন করে কিউআর কোড প্রিন্ট করে ব্যবহার করতে পারবেন।

সরকার আশা করছে, এই উদ্যোগের মাধ্যমে জ্বালানি বিতরণে স্বচ্ছতা বাড়বে, অনিয়ম ও অপচয় কমবে এবং সংকটকালেও কার্যকর ব্যবস্থাপনা নিশ্চিত করা যাবে।

সর্বশেষ

আরো পড়ুন
পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

যশোর-নড়াইলে কঠোর নজরদারি / পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

সারাদেশ
ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

শিক্ষা
বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

সারাদেশ
বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

সারাদেশ
রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

নারী-শিশু
ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অপরাধ ও দুর্নীতি
মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

সারাদেশ