হবিগঞ্জে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারকে নিয়ে সমালোচনার ঝড়

হবিগঞ্জে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারকে নিয়ে সমালোচনার ঝড়

বীরমুক্তিযোদ্ধা আওয়ামীলীগ নেতা শেখ ফিরোজ মিয়া

০৫ এপ্রিল ২০২৬, ৯:০৮ পিএম

হবিগঞ্জের বাহুবল উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন, আওয়ামীলীগ নেতা শেখ ফিরোজ মিয়া। এ নিয়ে মুক্তিযুদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডারের মাঝে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।  

জানা যায়, তিনি বাহুবল উপজেলা আওয়ামীলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদকের দায়িত্বপ্রাপ্ত এক নেতা হিসেবে দলীয় কাজে সক্রিয় ভূমিকা পালন করতে দেখা গেছে।  এমতাবস্থায়, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল হোসেনকে আওয়ামী পন্থা যুক্ত থাকার অভিযোগে বহিষ্কার করা হয়।  পরবর্তীকালে একই পদে আওয়ামীলীগের চেনাদানা ওই ফিরোজ মিয়াকেই দায়িত্ব দেওয়া হয়।  তড়িগড়ি সিদ্ধান্তে উপনীত ব্যক্তিকে নিয়ে আলোচনা সমালোচনার ঝড় উঠে।  একাধিক মুক্তিযোদ্ধা ও

মুক্তিযোদ্ধা পরিবারেরবসদস্যেরা জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের লুকোচুরি যাচাই-বাছাইয়ের কারণে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

বিশ্বস্থ মাধ্যমে প্রকাশ—৩৬ জুলাইয়ের পর বিতর্কিত ব্যক্তিদেরও বিভিন্ন স্থানে স্থান দেওয়ার ঘটনায় সুশীল সমাজের মাঝে সমালোচনা ও মুক্তিযোদ্ধাদের মাঝে বিভ্রান্তি দেখা দেয়। ক্ষোভ প্রকাশ করে অনেকেই বিষয়টি কর্তৃপক্ষের সুদৃষ্টি প্রয়োজন বলে দাবী করেন।