শেরপুরে প্যাঁচা ছানা উদ্ধার নিরাপদে মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ

শেরপুরে প্যাঁচা ছানা উদ্ধার  নিরাপদে মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ
০১ এপ্রিল ২০২৬, ৯:০১ পিএম

শেরপুর বার্ড কনজারভেশন সোসাইটির উদ্যোগে উদ্ধার করা হয়েছে চারটি কন্ঠী নিম প্যাঁচার ছানা।

৩১শে মার্চ সকাল ৯:৩০ ঘটিকার সময়  শেরপুরের তারাকান্দি এলাকায় একটি বাড়ির মৃত গাছ ঝড়ের কবলে ভেঙে পড়লে বাচ্চাগুলি উদ্ধার করা হয়।

ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় রিফাত আহমেদ ছানাগুলোকে নিজের তত্ত্বাবধানে রাখেন এবং ফেসবুক গ্রুপ “শেরপুর হেল্পলাইনে” একটি পোস্ট করেন। পাশাপাশি বিভিন্ন জায়গায় যোগাযোগের চেষ্টা চালান যাতে ছানাগুলির নিরাপত্তা নিশ্চিত করা যায়।

পরবর্তীতে “শেরপুর হেল্পলাইন”-এর পোস্টটি নজরে আসে “বিউটি অব ঝিনাইগাতী” গ্রুপের সভাপতি এবং শেরপুর বার্ড কনজারভেশন সোসাইটি সদস্য কাঞ্চন মারাকের। বিষয়টির গুরুত্ব বুঝে তিনি দ্রুত পদক্ষেপ নেন। তার সঙ্গে যুক্ত হন হাতির খবর ও সচেতনতা গ্রুপের সদস্য এহসানুল হক প্রিতম ও সমশ্চূড়া এলিফ্যান্ট রেসপন্স টিম সভাপতি  আরফান আলি।

তাদের সম্মিলিত প্রচেষ্টায় ছানাগুলোকে সংরক্ষণ ও পর্যবেক্ষণের ব্যবস্থা করা হয়, যাতে তারা আবারও তাদের মায়ের কাছে ফিরে যেতে পারে। বন্যপ্রাণী সংরক্ষণে এই ধরনের সচেতনতা ও দ্রুত পদক্ষেপ স্থানীয়দের মধ্যে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিয়েছে।

এ ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। 

এসবিসিএস সভাপতি সুজয় মালাকার বলেন, 'একটি প্যাঁচা বছরে কমপক্ষে ১০০০ ইদুর খায় এবং কৃষকের উপকার করে। জনসচেতনতামূলক কর্মসূচি নিয়ে জনগণকে সচেতন করা হলে পাখি শিকার ও পরিবেশ ধ্বংস রোধ সম্ভব।'

শেরপুর ওয়াইল্ড লাইফ রেঞ্জার মো আল আমিন বলেন, 'বন্যপ্রাণী উদ্ধার হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও অভিজ্ঞদের জানানোই সবচেয়ে নিরাপদ ও দায়িত্বশীল পদক্ষেপ।'

সর্বশেষ

আরো পড়ুন
পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

যশোর-নড়াইলে কঠোর নজরদারি / পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

সারাদেশ
ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

শিক্ষা
বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

সারাদেশ
বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

সারাদেশ
রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

নারী-শিশু
ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অপরাধ ও দুর্নীতি
মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

সারাদেশ