উল্লাপাড়ায় কষ্টি পাথরের দুর্গা মূর্তি উদ্ধার
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ মঙ্গলবার বাঙ্গালা ইউনিয়নের চেংটিয়া গ্রামের মধ্যপাড়ায় পুরানো পুকুর সংস্কারের সময় একটি কষ্টি পাথরের মুর্তি পাওয়া গেছে। উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও ) মোহাম্মদ রায়হানুল ইসলাম বিকেলে ঘটনাস্থান পরিদর্শন ও মূর্তিটি উদ্ধার করে প্রশাসনের হেফাজতে নেন।
বিভিন্ন সুত্রে জানা গেছে বাঙ্গালা ইউনিয়নের চেংটিয়ার মধ্যপাড়ায় পুরানো পুকুর সংস্কারকালে মুর্তিটি পাওয়া যায়। বিষয়টি এলাকায় জানাজানি হতেই মূর্তিটি দেখতে লোকজনের ভিড় জমে। উদ্ধার হওয়া দুর্গা মূর্তিটি কষ্টি পাথরের তৈরি বলে জানা গেছে।
উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও ) মোহাম্মদ রায়হানুল ইসলাম জানান পুকুর সংস্কারকালে পাওয়া কষ্টি পাথরের দূর্গা মুর্তিটি উদ্ধার করা হয়েছে । এটি জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তরে পাঠানো হবে।
আপনার মতামত লিখুন