জয়পুরহাটের পাঁচবিবিতে ডিবির অভিযান: ২০০ পিস ইয়াবাসহ নারীসহ দুই মাদক কারবারি আটক

জয়পুরহাটের পাঁচবিবিতে ডিবির অভিযান: ২০০ পিস ইয়াবাসহ নারীসহ দুই মাদক কারবারি আটক
২৮ মার্চ ২০২৬, ১১:৩২ এএম

জয়পুরহাটের পাঁচবিবিতে গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২০০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেটসহ এক নারীসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

শুক্রবার (২৭ মার্চ ২০২৬) বিকেলে পাঁচবিবি উপজেলার পশ্চিম বালিঘাটা ইউনিয়নের পুটারবিল গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

​ডিবি পুলিশ সূত্রে জানা যায়, পুটারবিল গ্রামে কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছে— এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে সেখানে অভিযান চালায় ডিবি পুলিশের একটি আভিযানিক দল। এ সময় তল্লাশি চালিয়ে ২০০ পিস ইয়াবাসহ ওই দুই মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

​গ্রেফতারকৃতরা হলেন— পুটারবিল গ্রামের মো. নুর ইসলামের ছেলে সুহেল হোসেন (২৪) এবং একই গ্রামের আব্দুস সামাদ প্রামানিকের মেয়ে ছামেনা খাতুন (৪৫)।

এই সফল অভিযানে নেতৃত্ব দেন জয়পুরহাট ডিবির উপ-পরিদর্শক (এসআই-নি:) আব্দুল্লাহ আল নোমান। এ সময় তার সঙ্গে এসআই (নি:) শাখাওয়াত হোসেন, এএসআই (নি:) সাজেদুর রহমান, এএসআই আসাদুজ্জামান, এএসআই (নি:) সোহেল রানাসহ সঙ্গীয় ফোর্সের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

​জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাঁচবিবি থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। 

মাদকমুক্ত সমাজ গড়তে ডিবি পুলিশের এমন কঠোর অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

সর্বশেষ

আরো পড়ুন
ঈশ্বরদী সরকারী কলেজে সংঘর্ষের ঘটনায় ছাত্রদলের মামলা; গ্রেপ্তার নেই

ঈশ্বরদী সরকারী কলেজে সংঘর্ষের ঘটনায় ছাত্রদলের মামলা; গ্রেপ্তার নেই

শিক্ষা
রাঙ্গামাটিতে মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাংবিরোধী অভিযানে ০৪ মাদকসেবী আটক

রাঙ্গামাটিতে মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাংবিরোধী অভিযানে ০৪ মাদকসেবী আটক

আইন-আদালত
কেশবপুরে অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সোসাইটির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

কেশবপুরে অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সোসাইটির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

সারাদেশ
দেশে তেলের সংকট নেই, এটি সৃষ্টি করা হয়েছে: এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল

দেশে তেলের সংকট নেই, এটি সৃষ্টি করা হয়েছে: এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল

জাতীয়
‘গুপ্তদের ঠিকানা ইবি ক্যাম্পাসে হবে না’

স্লোগানে উত্তাল ইসলামী বিশ্ববিদ্যালয় / ‘গুপ্তদের ঠিকানা ইবি ক্যাম্পাসে হবে না’

শিক্ষা
ঈশ্বরগঞ্জে ভূমি অফিস নিয়ে উত্তাল রাজিবপুর, রাস্তা অবরোধ ও বিক্ষোভ

ঈশ্বরগঞ্জে ভূমি অফিস নিয়ে উত্তাল রাজিবপুর, রাস্তা অবরোধ ও বিক্ষোভ

সারাদেশ
দেশে ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু

দেশে ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু

স্বাস্থ্য-চিকিৎসা

অপরাধ ও দুর্নীতি এর আরও সংবাদ

আরো পড়ুন