ঈশ্বরগঞ্জে ভূমি অফিস নিয়ে উত্তাল রাজিবপুর, রাস্তা অবরোধ ও বিক্ষোভ

সারাদেশ
ঈশ্বরগঞ্জে ভূমি অফিস নিয়ে উত্তাল রাজিবপুর, রাস্তা অবরোধ ও বিক্ষোভ
২৪ এপ্রিল ২০২৬, ৫:১১ পিএম

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার রাজিবপুর ইউনিয়নের ভূমি অফিস স্থাপন নিয়ে রাস্তা অবরোধসহ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে রাজিবপুর ইউনিয়নের জনগণ। তাদের দাবি, ইউনিয়ন ভূমি অফিস হতে হবে ইউনিয়ন পরিষদের পাশে। এই দাবিতে বৃহস্পতিবার বিকেলে রাজিবপুর ইউনিয়নের শাহগঞ্জ বাজারে জড়ো হয় শতশত মানুষ। এসময় প্লেকার্ড,ব্যানার হাতে দাবি আদায়ের জন্য স্লোগান দেন তাঁরা। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন। মানববন্ধন শেষে রাস্তা অবরোধ করে এলাকাবাসী। এসময় রাস্তায় বড় ধরনের যানজটের তৈরি হয়। মানববন্ধনে বক্তারা বলেন, ‘ইউনিয়ন ভূমি অফিস সাধারণত ইউনিয়ন পরিষদের সাথে অথবা ইউনিয়নের প্রাণকেন্দ্রে হয়। এতে করে ইউনিয়নের সকলের জন্য সুবিধা হয়। কিন্তু রাজিবপুর ইউনিয়ন ভূমি অফিস সম্পূর্ণ অপরিকল্পিতভাবে নির্দিষ্ট কাউকে সুবিধা দিতে প্রত্যন্ত লাটিয়ামারি বাজারে স্থাপনের পরিকল্পনা হচ্ছে, যা সম্পূর্ণ অযৌক্তিক ও অপরিকল্পিত। রাজিবপুর ইউনিয়নবাসী এই সিদ্ধান্ত কোনোভাবেই সমর্থন করে না’।

রাজিবপুর ইউনিয়ন পরিষদের সদস্য আবুল কালাম বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে সঠিক সেবা বঞ্চিত।  এখন যদি ভূমি অফিস প্রত্যন্ত অঞ্চলে হয় তাহলে অধিকাংশ মানুষের জন্য কষ্টকর হয়ে যাবে। ইউনিয়নের এক কোণায় অবস্থিত লাটিয়ামারি বাজার। এত প্রত্যন্ত এলাকায় ইউনিয়ন ভূমি অফিস বেমানান, এটা ইউনিয়নবাসী কখনও মেনে নিবে না’।

সর্বশেষ

আরো পড়ুন
উৎসব মুখর পরিবেশে বাঘাইছড়িতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্টিত

উৎসব মুখর পরিবেশে বাঘাইছড়িতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্টিত

খেলাধুলা
কুড়িগ্রামে ভাঙ্গা  সেতুর সংস্কার,দ্রূত ব্যবস্থা নেয়ার দাবীতে মানববন্ধন।

কুড়িগ্রামে ভাঙ্গা সেতুর সংস্কার,দ্রূত ব্যবস্থা নেয়ার দাবীতে মানববন্ধন।

জনদুর্ভোগ
যশোর থেকে বিচার বিভাগ সংস্কারের হুঁশিয়ারি: ‘বিগত সরকারের প্রভাবে স্বকীয়তা হারিয়েছে সুপ্রিম কোর্ট’

যশোর থেকে বিচার বিভাগ সংস্কারের হুঁশিয়ারি: ‘বিগত সরকারের প্রভাবে স্বকীয়তা হারিয়েছে সুপ্রিম কোর্ট’

সারাদেশ
সাংবাদিকদের ওপর হামলায় ছাত্রদলের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেছেন নাছির উদ্দিন নাছির

ভুয়া পোস্ট ঘিরে শাহবাগে রণক্ষেত্র / সাংবাদিকদের ওপর হামলায় ছাত্রদলের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেছেন নাছির উদ্দিন নাছির

গণমাধ্যম
ঈশ্বরদী সরকারী কলেজে সংঘর্ষের ঘটনায় ছাত্রদলের মামলা; গ্রেপ্তার নেই

ঈশ্বরদী সরকারী কলেজে সংঘর্ষের ঘটনায় ছাত্রদলের মামলা; গ্রেপ্তার নেই

শিক্ষা
রাঙ্গামাটিতে মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাংবিরোধী অভিযানে ০৪ মাদকসেবী আটক

রাঙ্গামাটিতে মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাংবিরোধী অভিযানে ০৪ মাদকসেবী আটক

আইন-আদালত
কেশবপুরে অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সোসাইটির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

কেশবপুরে অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সোসাইটির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

সারাদেশ

সারাদেশ এর আরও সংবাদ

আরো পড়ুন