শেরপুরে অবৈধভাবে বিপুল পরিমাণ ডিজেল সংরক্ষণ, প্রশাসনের তৎপরতা

শেরপুরে অবৈধভাবে বিপুল পরিমাণ ডিজেল সংরক্ষণ, প্রশাসনের তৎপরতা
২৭ মার্চ ২০২৬, ১০:৩২ এএম

শেরপুর শহরের একটি ৫ তলা আবাসিক ভবনের নিচতলায় তেলের ট্যাংক বানিয়ে ২৫ হাজার লিটার ডিজেল মজুদ করার অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একইসাথে একদিনের মধ্যে মজুদকৃত তেল ও ট্যাংক সরানোর নির্দেশ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে শহরের গোপালবাড়ী এলাকায় অভিযান চালিয়ে মেসার্স শিমলা ট্রেডার্সের মালিক তাপস নন্দীকে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অবৈধভাবে আবাসিক ভবনের নিচতলায় তেলের ট্যাংক বানিয়ে ডিজেল মজুদ করে ব্যবসা পরিচালনা করে আসছিলেন তাপস নন্দী ও শফিকুল ইসলাম হেলাল। বৃহস্পতিবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় শেরপুর জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

এসময় পরিবেশগত ছাড়পত্র ছাড়াই অবৈধভাবে আবাসিক বাসার নিচে ডিজেলের মজুদের অপরাধে ওই ব্যবসায়ীকে অর্থদণ্ড এবং একদিনের মধ্যে তেল ও ট্যাংক সরানোর নির্দেশ দেন।

এ ব্যাপারে শেরপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান বলেন, নিয়ম না মেনে দাহ্য পদার্থ বিক্রির অপরাধে মেসার্স শিমলা ট্রেডার্সকে অর্থদণ্ড দেয়া হয়েছে। সেইসাথে ডিজেলগুলো শুক্রবার বিকেলের মধ্যে সরিয়ে নেয়ার আদেশ দেয়া হয়েছে। যেহেতু এটা দাহ্য পদার্থ তাই আবাসিক বিল্ডিং এ যারা রয়েছেন তাদের নিরাপত্তার জন্য দ্রুত সময়ের মধ্যেই সব করা হবে। তেল সরিয়ে নেয়ার সময়ও আমাদের নজরদারি থাকবে। এছাড়া তাদের অন্যান্য লাইসেন্সগুলো যাচাই-বাছাই করা হচ্ছে।

সর্বশেষ

আরো পড়ুন
রাঙ্গামাটিতে মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাংবিরোধী অভিযানে ০৪ মাদকসেবী আটক

রাঙ্গামাটিতে মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাংবিরোধী অভিযানে ০৪ মাদকসেবী আটক

আইন-আদালত
কেশবপুরে অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সোসাইটির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

কেশবপুরে অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সোসাইটির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

সারাদেশ
দেশে তেলের সংকট নেই, এটি সৃষ্টি করা হয়েছে: এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল

দেশে তেলের সংকট নেই, এটি সৃষ্টি করা হয়েছে: এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল

জাতীয়
‘গুপ্তদের ঠিকানা ইবি ক্যাম্পাসে হবে না’

স্লোগানে উত্তাল ইসলামী বিশ্ববিদ্যালয় / ‘গুপ্তদের ঠিকানা ইবি ক্যাম্পাসে হবে না’

শিক্ষা
ঈশ্বরগঞ্জে ভূমি অফিস নিয়ে উত্তাল রাজিবপুর, রাস্তা অবরোধ ও বিক্ষোভ

ঈশ্বরগঞ্জে ভূমি অফিস নিয়ে উত্তাল রাজিবপুর, রাস্তা অবরোধ ও বিক্ষোভ

সারাদেশ
দেশে ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু

দেশে ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু

স্বাস্থ্য-চিকিৎসা
দলীয় প্রতীক না থাকায় স্থানীয় সরকার নির্বাচন চ্যালেঞ্জিং হবে

দলীয় প্রতীক না থাকায় স্থানীয় সরকার নির্বাচন চ্যালেঞ্জিং হবে

জাতীয়

অপরাধ ও দুর্নীতি এর আরও সংবাদ

আরো পড়ুন