যানজটমুক্ত নোয়াখালী গড়ার প্রত্যয়ে মাঠে নেমেছেন নবাগত পুলিশ সুপার জনাব এন এম নাসিরুদ্দিন মহোদয়...
যানজটমুক্ত নোয়াখালী গড়ার প্রত্যয়ে মাঠে নেমেছেন নবাগত পুলিশ সুপার জনাব এন এম নাসিরুদ্দিন মহোদয়...
নোয়াখালী জেলাবাসীর দীর্ঘদিনের অন্যতম প্রধান সমস্যা যানজট নিরসন এবং শহরের সার্বিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে কার্যকর ও যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ শুরু করেছেন জেলা পুলিশের নবাগত পুলিশ সুপার জনাব এন এম নাসিরুদ্দিন মহোদয়।
দায়িত্ব গ্রহণের পরপরই নোয়াখালীর ট্রাফিক ব্যবস্থার গুণগত উন্নয়ন এবং জনসাধারণের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে তিনি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ও মোড় সরেজমিনে পরিদর্শন করেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় নিজে উপস্থিত থেকে শহরের প্রধান যানজটপ্রবণ এলাকা ও গুরুত্বপূর্ণ ইন্টারসেকশনসমূহ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি যানজটের মূল কারণসমূহ চিহ্নিত করার পাশাপাশি অবৈধ পার্কিং, যত্রতত্র যাত্রী ওঠানামা এবং ট্রাফিক আইন অমান্যের মতো বিষয়গুলো গভীরভাবে পর্যালোচনা করেন।
একটি সুশৃঙ্খল, গতিশীল ও যানজটমুক্ত নোয়াখালী গড়ে তোলার প্রত্যয়ে পুলিশ সুপার মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় নোয়াখালী জেলার ট্রাফিক ব্যবস্থাপনা আরও কার্যকর, সুশৃঙ্খল ও জনবান্ধব করার লক্ষ্যে জেলা পুলিশের এ কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন