শেরপুরের ঝিনাইগাতীতে কাচাঁমাল ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা

শেরপুরের ঝিনাইগাতীতে কাচাঁমাল ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা
০৮ জুন ২০২৬, ৪:৪২ পিএম

আজ সোমবার বিকাল তিন ঘটিকার সময় আবাসিক এলাকার ঝিনাইগাতীর কাঁচামাল ব্যবসায়ী বাদশা আলীর ভূঁইয়ার দোকানে ট্রাক থেকে পেঁয়াজ আনলোডের সময় সহকারী কমিশনার ভূমি অনিন্দাতা রাণী ভৌমিক ভোক্তা অধিকার সংরক্ষণ ২০০৯ সালের আইনের ৫ ৩ ধারায় জয়নালের ছেলে কবির (৩৫)কে দশ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন| এ ব্যাপারে সহকারী কমিশনার ভূমি অনিন্দাতা রাণী ভৌমিককে ফোনে জানতে চাওয়া হলে তিনি ফোন রিসিভ করেননি | আজ কোন বাজারের দিন না এবং যানজট ছিল না ট্রাক থেকে ব্যবসায়ীর ঘরে পেঁয়াজ আনলোড হবে তার জন্যে জরিমানা বা জেল হবে এ নিয়ে ক্ষোভ বিরাজ করছে ব্যবসায়ী মহলে |