মসজিদ এলাকা থেকে ভাঙচুর হওয়া মোটরসাইকেল উদ্ধার
পীরগঞ্জের গৌরিশ্বরপুর গ্রামে জমি নিয়ে সংঘর্ষের পর ঘটনাস্থলের আশেপাশ থেকে দুটি ভাঙচুর হওয়া মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। সংঘর্ষের সময় মজনু মিয়ার পক্ষের লোকজনেরা এই মোটরসাইকেল দুটি ভাঙচুর করেছে বলে অভিযোগ রয়েছে।
পীরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিব সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে গৌরিশ্বরপুর দক্ষিণপাড়া জামে মসজিদ এলাকা থেকে মোটরসাইকেল দুটি উদ্ধার করেন। এ বিষয়ে পুলিশ জানায়, ভুক্তভোগী রেজওয়ানুল হকের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়েরের পর ঘটনাস্থলে অভিযান চালানো হয় এবং আলামত হিসেবে ভাঙচুর হওয়া মোটরসাইকেল দুটি জব্দ করা হয়। অভিযুক্ত পক্ষ বা মজনু মিয়ার কোনো বক্তব্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। পীরগঞ্জ থানায় এ ঘটনায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার মতামত লিখুন