নোয়াখালীতে জুয়া ও মাদককে কেন্দ্র করে সংঘর্ষ, ব্যবসায়ীর মৃত্যুর অভিযোগ

নোয়াখালীতে জুয়া ও মাদককে কেন্দ্র করে সংঘর্ষ, ব্যবসায়ীর মৃত্যুর অভিযোগ

নোয়াখালীতে জুয়া ও মাদককে কেন্দ্র করে সংঘর্ষ, ব্যবসায়ীর মৃত্যুর অভিযোগ

৩১ মে ২০২৬, ৩:২২ পিএম

নোয়াখালী সদর উপজেলার দাদপুর ইউনিয়নে জুয়া ও মাদককে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে কামাল উদ্দিন (৫০) নামে এক গাছ ব্যবসায়ীর মৃত্যুর অভিযোগ উঠেছে। শনিবার (৩০ মে) রাতে উপজেলার রামবল্লভপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কামাল উদ্দিন দাদপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের লেসি সরদার বাড়ির মৃত সোলাইমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রামবল্লভপুর এলাকার মিনু হাজী বাড়ি ও লেসি সরদার বাড়ির পার্শ্ববর্তী এলাকায় জুয়া খেলা ও ইয়াবা সেবনকে কেন্দ্র করে শনিবার রাত ৯টার দিকে দুই বাড়ির কিশোরদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা মারামারিতে রূপ নেয়।

গ্রামবাসীদের ভাষ্যমতে, ঘটনার এক পর্যায়ে লেসি সরদার বাড়ির লোকজন মিনু হাজী বাড়ির কয়েকজনকে আটক করে রাখে। পরে তাদের ছাড়িয়ে আনতে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।

সংঘর্ষের সময় মারধরের শিকার হয়ে কামাল উদ্দিন গুরুতর আহত হন এবং জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তাকে উদ্ধার করে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সুধারাম মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) রাম চন্দ্র ভট্টাচার্য জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।

সর্বশেষ

আরো পড়ুন
দক্ষ মানবসম্পদ গঠনে রংপুরে প্রাক-বৃত্তিমূলক প্রশিক্ষণের ওপর জোর

দক্ষ মানবসম্পদ গঠনে রংপুরে প্রাক-বৃত্তিমূলক প্রশিক্ষণের ওপর জোর

শিক্ষা
রাঙ্গামাটিতে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা শ্রমিক ইউনিয়ন ভবনে বাসের ধাক্কা, ক্ষতিগ্রস্ত ভবন-সিএনজি; বৃদ্ধসহ দুইজন গুরুতর আহত।

রাঙ্গামাটিতে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা শ্রমিক ইউনিয়ন ভবনে বাসের ধাক্কা, ক্ষতিগ্রস্ত ভবন-সিএনজি; বৃদ্ধসহ দুইজন গুরুতর আহত।

অন্যান্য
জনগণ আপনাদের উপর আস্থা রেখেছে, আপনাদের কর্মকান্ডে কেউ যেন কষ্ট না পায়- মির্জা ফখরুল

জনগণ আপনাদের উপর আস্থা রেখেছে, আপনাদের কর্মকান্ডে কেউ যেন কষ্ট না পায়- মির্জা ফখরুল

রাজধানী
বেনাপোলে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা, আহত ৪

বেনাপোলে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা, আহত ৪

সারাদেশ
যশোর প্রেসক্লাবে সদস্যপদ নিয়ে চরম ক্ষোভ: ৭ দিনের আল্টিমেটাম সাংবাদিক ইউনিয়নের

যশোর প্রেসক্লাবে সদস্যপদ নিয়ে চরম ক্ষোভ: ৭ দিনের আল্টিমেটাম সাংবাদিক ইউনিয়নের

গণমাধ্যম
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ডা ও ফার্মাসিস্টকে কারন দর্শানোর নির্দেশ

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ডা ও ফার্মাসিস্টকে কারন দর্শানোর নির্দেশ

অপরাধ ও দুর্নীতি
বেনাপোল সীমান্তে ৫০ বোতল নেসার সিরাপ ও অবৈধ মালামাল আটক

আটককৃত মালামালের মূল্য ৩,১৯,৪০০/-(তিন লক্ষ ঊনিশ হাজার চারশত) টাকা। / বেনাপোল সীমান্তে ৫০ বোতল নেসার সিরাপ ও অবৈধ মালামাল আটক

সারাদেশ