কয়রায় প্রতিপক্ষের হামলায় আহত ১

কয়রায় প্রতিপক্ষের হামলায় আহত ১
২৭ এপ্রিল ২০২৬, ৫:৩০ পিএম

খুলনার কয়রা উপজেলায় পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় শফিকুল ইসলাম (৩২) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। তিনি উত্তর বেদকাশী ইউনিয়নের বতুল বাজার গ্রামের মৃত ইউনুস আলী সানার পুত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, গত ২৫ এপ্রিল শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শফিকুল ইসলাম বতুল বাজারে গেলে আগে থেকে উৎ পেতে থাকা প্রতিপক্ষের লোকজন তার ওপর হামলা চালায়। হামলাকারীদের মধ্যে আলম হোসেন, আব্দুর রহমান ও আব্দুল মালেক পাড়সহ আরও কয়েকজন ছিলেন বলে জানা গেছে। তারা দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে তাকে আঘাত করে গুরুতর জখম করে।

স্থানীয়রা আহত শফিকুল ইসলামকে উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার সুজিত কুমার বৈদ্য জানান, মাথায় আঘাতপ্রাপ্ত অবস্থায় শফিকুল ইসলাম হাসপাতালে এলে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরদিন তিনি ছাড়পত্র নিয়ে বাড়িতে ফিরে গেছেন।

এ বিষয়ে কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং একটি লিখিত অভিযোগ পেয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ

আরো পড়ুন
চবিকে গোলবন্যায় ভাসিয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন যবিপ্রবির মেয়েরা

চবিকে গোলবন্যায় ভাসিয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন যবিপ্রবির মেয়েরা

ক্যাম্পাস
ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালী দক্ষিণ জেলার যৌথ সভা অনুষ্ঠিত

ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালী দক্ষিণ জেলার যৌথ সভা অনুষ্ঠিত / ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালী দক্ষিণ জেলার যৌথ সভা অনুষ্ঠিত

মতামত
শেকৃবি’র পিএইচডি পরীক্ষায় মণিরামপুরের কৃতি সন্তান আলমগীর কবীরের ঈর্ষণীয় সাফল্য

শেকৃবি’র পিএইচডি পরীক্ষায় মণিরামপুরের কৃতি সন্তান আলমগীর কবীরের ঈর্ষণীয় সাফল্য

সারাদেশ
খানাখন্দে বেহাল ঈশ্বরগঞ্জ-উচাখিলা সড়ক

দুর্ভোগে হাজারো মানুষ, ক্ষতির মুখে কৃষক / খানাখন্দে বেহাল ঈশ্বরগঞ্জ-উচাখিলা সড়ক

সারাদেশ
আইজিপি ব্যাজ অর্জন করলেন যশোর ডিবির তিন এসআই

অভিনন্দন জানিয়েছেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম। / আইজিপি ব্যাজ অর্জন করলেন যশোর ডিবির তিন এসআই

সারাদেশ
নজরুল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন

নজরুল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন

ক্যাম্পাস
টংঘরে মাদকের আড্ডা ও লিচু চুরিতে বাধা, বাজারের মধ্যে পিটিয়ে হত্যা; রাতভর ভাঙচুর-লুটপাট

টংঘরে মাদকের আড্ডা ও লিচু চুরিতে বাধা, বাজারের মধ্যে পিটিয়ে হত্যা; রাতভর ভাঙচুর-লুটপাট

সারাদেশ