(এক) কেজি গাঁজাসহ নোয়াখালী জেলার কবিরহাটে মাদক ব্যবসায়ী গ্রেফতার
(এক) কেজি গাঁজাসহ নোয়াখালী জেলার কবিরহাটে মাদক ব্যবসায়ী গ্রেফতার
নোয়াখালীর কবিরহাট থানাধীন কবিরহাট পৌরসভার ৪নং ওয়ার্ডের পূর্ব ঘোষবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পাকা সড়কে অভিযান চালিয়ে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন সাদিকুল বাহার শামিম প্রকাশ সাজেমুল বাহার শামীম (৩২)। তিনি কবিরহাট পৌরসভার ৩নং ওয়ার্ডের ফতেহজঙ্গপুর এলাকার সৌর মিস্ত্রি বাড়ি প্রকাশ বাতাইন্নগো বাড়ির আবুল খায়েরের ছেলে।
অভিযানকালে তার কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে কবিরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।
আপনার মতামত লিখুন