ছোট বাচ্চাকে ঢাল বানিয়ে ইয়াবা পাচার, সেনবাগে দম্পতিসহ আটক ২

ছোট বাচ্চাকে ঢাল বানিয়ে ইয়াবা পাচার, সেনবাগে দম্পতিসহ আটক ২
০৮ মে ২০২৬, ৫:০১ পিএম

নোয়াখালীর সেনবাগে ছোট বাচ্চাকে সঙ্গে নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিয়ে ইয়াবা পাচারের সময় এক দম্পতিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ও র‍্যাবের যৌথ টিম। এসময় তাদের কাছ থেকে ৩ হাজার ৯০০ পিস ইয়াবা ও ইয়াবার গুঁড়া উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার নোয়াখালী জেলার সেনবাগ থানাধীন ফেনী-নোয়াখালী মহাসড়কের সেবারহাট পূর্ব বাজার এলাকার মাইশা স্টোরের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- মো. আব্দুল হামিদ (৩২) ও তার স্ত্রী বেবী আক্তার (২৩)। তাদের বাড়ি বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা এলাকায়।

ডিএনসি সূত্র জানায়, এর আগে ছোট বাচ্চাসহ দুই নারী মাদক কারবারীর কাছ থেকে উদ্ধার হওয়া একটি ইয়াবা চালানের তদন্ত করতে গিয়ে এই পাচারকারী দম্পতির সন্ধান পাওয়া যায়। পরে ডিএনসি নোয়াখালী এবং র‍্যাব-৭, সিপিসি-১, ফেনীর সমন্বয়ে গঠিত যৌথ টিম অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

অভিযানে আসামীদের কাছ থেকে ৩ হাজার ৯০০ পিস ইয়াবা ট্যাবলেট, ৮ গ্রাম ইয়াবার গুঁড়া এবং ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দম্পতি জানায়, আইনশৃঙ্খলা বাহিনীর সন্দেহ এড়াতে তারা ছোট বাচ্চাকে সঙ্গে নিয়ে চট্টগ্রাম থেকে ইয়াবা এনে নোয়াখালীর বিভিন্ন এলাকায় সরবরাহ করতো। এর আগেও তারা সেনবাগে একাধিক ইয়াবার চালান পৌঁছে দিয়েছে বলে স্বীকার করেছে।

এ ঘটনায় ডিএনসি নোয়াখালীর পরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলাম বাদী হয়ে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

সর্বশেষ

আরো পড়ুন
কয়েক ঘণ্টার মধ্যেই বাতিল বেরোবির নতুন ভিসি নিয়োগ

কয়েক ঘণ্টার মধ্যেই বাতিল বেরোবির নতুন ভিসি নিয়োগ

ক্যাম্পাস
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. মামুন অর রশিদ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. মামুন অর রশিদ

ক্যাম্পাস
নতুন উপাচার্য নিয়োগের পর ইবিতে আনন্দ মিছিল

নতুন উপাচার্য নিয়োগের পর ইবিতে আনন্দ মিছিল

শিক্ষা
ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান

ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান

শিক্ষা
এক বছরেও পূরণ হয়নি জবির ‘মার্চ টু যমুনা’র ৩ দফা দাবি

এক বছরেও পূরণ হয়নি জবির ‘মার্চ টু যমুনা’র ৩ দফা দাবি

ক্যাম্পাস
বিজিবি ও র‍্যাবের যৌথ অভিযানে নেশা জাতীয় সিরাপসহ আটক-২

আটককৃত মালামালের মূল্য ৩,৪২,৪০০/-(তিন লক্ষ বিয়াল্লিশ হাজার চারশত) টাকা। / বিজিবি ও র‍্যাবের যৌথ অভিযানে নেশা জাতীয় সিরাপসহ আটক-২

সারাদেশ
বেরোবির নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ঢাবি অধ্যাপক ড. আনিসুর রহমান

বেরোবির নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ঢাবি অধ্যাপক ড. আনিসুর রহমান

ক্যাম্পাস