টিকটক আইডির সূত্র ধরে ৪ মাস পর নিখোঁজ কিশোরকে উদ্ধার করলো পিবিআই

আইন-আদালত
টিকটক আইডির সূত্র ধরে ৪ মাস পর নিখোঁজ কিশোরকে উদ্ধার করলো পিবিআই

গত চার মাস ধরে সে বেনাপোল এলাকায় অবস্থান করছিল এবং সেখানে একটি রেস্টুরেন্টে কাজ করে জীবন নির্বাহ করছিল। এতে প্রাথমিকভাবে প্রমাণিত হয় যে, অপহরণের অভিযোগটি সঠিক ছিল না

০১ এপ্রিল ২০২৬, ৮:০৫ পিএম

খুলনার দিঘলিয়া থেকে নিখোঁজ হওয়ার দীর্ঘ চার মাস পর কিশোর আলিমুর সিয়ামকে (১৪) যশোর জেলার বেনাপোল থেকে উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (PBI)। পড়াশোনার চাপ সইতে না পেরে স্বেচ্ছায় ঘর ছাড়া এই কিশোরকে আধুনিক প্রযুক্তির সহায়তায় শনাক্ত করা হয়।

মামলার বিবরণী থেকে জানা যায়, খুলনা জেলার দিঘলিয়া থানার পানিগাতী (পূর্বপাড়া) গ্রামের মোঃ মিরাজ শেখের ছেলে আলিমুর সিয়াম গত ২২ সেপ্টেম্বর ২০২৫ তারিখে স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে অপহরণের অভিযোগ এনে খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নং-১ এ একটি পিটিশন মামলা দায়ের করা হয়।

আদালতের নির্দেশে মামলার তদন্তভার পায় পিবিআই, খুলনা জেলা ইউনিট। ইউনিট ইনচার্জ পুলিশ সুপার রেশমা শারমিন, পিপিএম-সেবা-এর নির্দেশনায় তদন্তকারী কর্মকর্তা এসআই গুলশান আরা শিলা অনুসন্ধানে নামেন। তদন্তকারী দল সিয়ামের ব্যবহৃত টিকটক (TikTok) আইডির গতিবিধি পর্যবেক্ষণ করে তার অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়। সেই সূত্র ধরে ১ এপ্রিল ২০২৬ রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে বেনাপোল পোর্ট থানা পুলিশের সহযোগিতায় স্থানীয় একটি রেস্টুরেন্ট মালিক মোঃ আজাদ মাহামুদের হেফাজত থেকে তাকে উদ্ধার করা হয়।

পিবিআই-এর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সিয়াম জানায়, পড়াশোনার অতিরিক্ত চাপের কারণে সে নিজ ইচ্ছায় ঘর ছেড়েছিল। গত চার মাস ধরে সে বেনাপোল এলাকায় অবস্থান করছিল এবং সেখানে একটি রেস্টুরেন্টে কাজ করে জীবন নির্বাহ করছিল। এতে প্রাথমিকভাবে প্রমাণিত হয় যে, অপহরণের অভিযোগটি সঠিক ছিল না।পিবিআই সূত্র জানিয়েছে, উদ্ধারকৃত কিশোরকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। দীর্ঘ চার মাস পর সন্তানকে ফিরে পাওয়ায় সিয়ামের পরিবারে স্বস্তি ফিরে এসেছে।

সর্বশেষ

আরো পড়ুন
পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

যশোর-নড়াইলে কঠোর নজরদারি / পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

সারাদেশ
ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

শিক্ষা
বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

সারাদেশ
বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

সারাদেশ
রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

নারী-শিশু
ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অপরাধ ও দুর্নীতি
মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

সারাদেশ