জেলা তথ্য অফিসের সহযোগিতায় নোয়াখালীতে সড়ক নিরাপত্তামূলক অডিও প্রচার কার্যক্রম

আইন-আদালত
জেলা তথ্য অফিসের সহযোগিতায় নোয়াখালীতে সড়ক নিরাপত্তামূলক অডিও প্রচার কার্যক্রম

জেলা তথ্য অফিসের সহযোগিতায় নোয়াখালীতে সড়ক নিরাপত্তামূলক অডিও প্রচার কার্যক্রম

০২ জুন ২০২৬, ১১:০৬ পিএম

পবিত্র ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে ঘরমুখী যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে নোয়াখালীতে সড়ক নিরাপত্তামূলক অডিও প্রচার কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

জেলা তথ্য অফিসের সার্বিক সহযোগিতায় এবং বিআরটিএ নোয়াখালী সার্কেলের আওতাধীন এলাকায় এ কার্যক্রম পরিচালিত হয়। এ উপলক্ষে সিনেমা ভ্যানের মাধ্যমে সড়ক নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক অডিও প্রচার করা হয়।

প্রচার কার্যক্রমের আওতায় নোয়াখালীর সোনাপুর বাস টার্মিনাল, নতুন বাস স্ট্যান্ড এবং চৌমুহনী আধুনিক পৌর বাস টার্মিনাল এলাকায় যাত্রী ও চালকদের মধ্যে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন বার্তা প্রচার করা হয়।

সংশ্লিষ্টরা জানান, ঈদকে কেন্দ্র করে সড়কে যানবাহনের চাপ বৃদ্ধি পাওয়ায় দুর্ঘটনা প্রতিরোধ এবং নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যাত্রীদের ট্রাফিক আইন মেনে চলা, অতিরিক্ত যাত্রী বহন না করা এবং চালকদের সতর্কতার সঙ্গে যানবাহন পরিচালনার আহ্বান জানানো হয়।

সর্বশেষ

আরো পড়ুন
বেনাপোলে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা, আহত ৪

বেনাপোলে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা, আহত ৪

সারাদেশ
যশোর প্রেসক্লাবে সদস্যপদ নিয়ে চরম ক্ষোভ: ৭ দিনের আল্টিমেটাম সাংবাদিক ইউনিয়নের

যশোর প্রেসক্লাবে সদস্যপদ নিয়ে চরম ক্ষোভ: ৭ দিনের আল্টিমেটাম সাংবাদিক ইউনিয়নের

গণমাধ্যম
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ডা ও ফার্মাসিস্টকে কারন দর্শানোর নির্দেশ

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ডা ও ফার্মাসিস্টকে কারন দর্শানোর নির্দেশ

অপরাধ ও দুর্নীতি
বেনাপোল সীমান্তে ৫০ বোতল নেসার সিরাপ ও অবৈধ মালামাল আটক

আটককৃত মালামালের মূল্য ৩,১৯,৪০০/-(তিন লক্ষ ঊনিশ হাজার চারশত) টাকা। / বেনাপোল সীমান্তে ৫০ বোতল নেসার সিরাপ ও অবৈধ মালামাল আটক

সারাদেশ
হবিগঞ্জে ৭ লাখ টাকার গাঁজা সহ আটক ১

হবিগঞ্জে ৭ লাখ টাকার গাঁজা সহ আটক ১

সারাদেশ
হোসেনপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধ নিহত

হোসেনপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধ নিহত

সারাদেশ
হোসেনপুরে গোবিন্দপুর–হাজীপুর সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মাজহারুল ইসলাম

হোসেনপুরে গোবিন্দপুর–হাজীপুর সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মাজহারুল ইসলাম

সারাদেশ

আইন-আদালত এর আরও সংবাদ

আরো পড়ুন