তুচ্ছ ঘটনায় সোনাইমুড়ীতে সন্ত্রাসী হামলা, নারী-শিশুসহ আহত ৪

আইন-আদালত
তুচ্ছ ঘটনায় সোনাইমুড়ীতে সন্ত্রাসী হামলা, নারী-শিশুসহ আহত ৪

তুচ্ছ ঘটনায় সোনাইমুড়ীতে সন্ত্রাসী হামলা, নারী-শিশুসহ আহত ৪

১১ মে ২০২৬, ৩:৫৯ পিএম

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পতিশ গ্রামে গ্যাস লাইট চাওয়াকে কেন্দ্র করে একটি বাড়িতে সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। হামলায় নারী-শিশুসহ চারজন আহত হয়েছেন। গত বৃহস্পতিবার (৭ মে) ঘটে যাওয়া এ ঘটনায় ভুক্তভোগী বিবি কাউসার বাদী হয়ে সোনাইমুড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুর আনুমানিক ২টার দিকে স্থানীয় মোহাম্মদ কিরণ, মো. রিশাত, একরাম হোসেন, শামীমসহ অজ্ঞাতনামা আরও ২৫-৩০ জন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বিবি কাউসারের বাড়িতে হামলা চালায়।

অভিযোগে বলা হয়, হামলাকারীরা প্রথমে বাদীর স্বামী মোঃ নূর হোসেন শিপন ও দেবর সাহেদকে লাঠিসোটা ও ধারালো অস্ত্র দিয়ে মারধর ও কুপিয়ে গুরুতর আহত করে। একপর্যায়ে হামলাকারীরা বিবি কাউসারের শ্লীলতাহানির চেষ্টা চালায় এবং তার গলা থেকে প্রায় আট আনা ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। এছাড়া ঘরে থাকা দুটি স্মার্টফোন লুট করে নিয়ে যায় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। হামলাকারীরা ঘরবাড়িতে ভাঙচুর চালিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে বলেও দাবি করা হয়েছে।

ঘটনার বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি দিদার হোসেন বলেন, “অন্যায়কারী যেই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। ঘটনার সুষ্ঠু বিচার করা হবে।”

তবে অভিযুক্ত মোঃ কিরণ তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ অস্বীকার করেছেন।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনা হোক।

এ বিষয়ে সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কবির হোসেন বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সর্বশেষ

আরো পড়ুন
চবিকে গোলবন্যায় ভাসিয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন যবিপ্রবির মেয়েরা

চবিকে গোলবন্যায় ভাসিয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন যবিপ্রবির মেয়েরা

ক্যাম্পাস
ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালী দক্ষিণ জেলার যৌথ সভা অনুষ্ঠিত

ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালী দক্ষিণ জেলার যৌথ সভা অনুষ্ঠিত / ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালী দক্ষিণ জেলার যৌথ সভা অনুষ্ঠিত

মতামত
শেকৃবি’র পিএইচডি পরীক্ষায় মণিরামপুরের কৃতি সন্তান আলমগীর কবীরের ঈর্ষণীয় সাফল্য

শেকৃবি’র পিএইচডি পরীক্ষায় মণিরামপুরের কৃতি সন্তান আলমগীর কবীরের ঈর্ষণীয় সাফল্য

সারাদেশ
খানাখন্দে বেহাল ঈশ্বরগঞ্জ-উচাখিলা সড়ক

দুর্ভোগে হাজারো মানুষ, ক্ষতির মুখে কৃষক / খানাখন্দে বেহাল ঈশ্বরগঞ্জ-উচাখিলা সড়ক

সারাদেশ
আইজিপি ব্যাজ অর্জন করলেন যশোর ডিবির তিন এসআই

অভিনন্দন জানিয়েছেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম। / আইজিপি ব্যাজ অর্জন করলেন যশোর ডিবির তিন এসআই

সারাদেশ
নজরুল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন

নজরুল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন

ক্যাম্পাস
টংঘরে মাদকের আড্ডা ও লিচু চুরিতে বাধা, বাজারের মধ্যে পিটিয়ে হত্যা; রাতভর ভাঙচুর-লুটপাট

টংঘরে মাদকের আড্ডা ও লিচু চুরিতে বাধা, বাজারের মধ্যে পিটিয়ে হত্যা; রাতভর ভাঙচুর-লুটপাট

সারাদেশ