বোয়ালখালীতে চোলাই মদসহ গ্রেপ্তার ২

আইন-আদালত
বোয়ালখালীতে চোলাই মদসহ গ্রেপ্তার ২
২৬ এপ্রিল ২০২৬, ৬:২০ পিএম

চট্টগ্রামের বোয়ালখালীতে সিএনজি চালিত অটোরিকশায় চোলাই মদ পাচারের সময় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে প্লাস্টিকের বস্তাভর্তি শতাধিক লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়।

শনিবার (২৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার করলডেঙ্গা পাহাড়ি এলাকা থেকে মদ পরিবহন করে জ্যৈষ্ঠপুরা এলাকায় পৌঁছালে স্থানীয়রা অটোরিকশাটি আটক করেন। পরে খবর পেয়ে পুলিশ রাত ১১টার দিকে ঘটনাস্থলে পৌঁছে দুইজনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তাররা হলেন রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মাতব্বর বাড়ির মো. নাঈম উদ্দিন (২৬) এবং একই এলাকার ফয়েজ আহমেদের ছেলে মো. সেলিম (৩৪)।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।