নোয়াখালী কোম্পানীগঞ্জে মোবাইল চার্জ দিতে গিয়ে প্রাণ গেল তরুণীর
নোয়াখালী কোম্পানীগঞ্জে মোবাইল চার্জ দিতে গিয়ে প্রাণ গেল তরুণীর
নোয়াখালী কোম্পানীগঞ্জে মোবাইল চার্জ দিতে গিয়ে প্রাণ গেল তরুণীর
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অতিথি রাণী দাস (১৭) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে।
শনিবার (১০ মে) রাতে উপজেলার চর ফকিরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বটতলী এলাকার ভুবনের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত অতিথি রাণী দাস ওই এলাকার গোপাল চন্দ্র দাসের মেয়ে।
স্থানীয়রা জানান, রাতে নিজ শয়নকক্ষে মোবাইল চার্জ দিতে গেলে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম।
আপনার মতামত লিখুন