বিশ্বমঞ্চে জয়পুরহাটের গর্ব: চীনের ওয়ার্ল্ড জুনিয়র উশু চ্যাম্পিয়নশিপে লড়বেন আক্কেলপুরের সাদিয়া

খেলাধুলা
বিশ্বমঞ্চে জয়পুরহাটের গর্ব: চীনের ওয়ার্ল্ড জুনিয়র উশু চ্যাম্পিয়নশিপে লড়বেন আক্কেলপুরের সাদিয়া
২৫ মার্চ ২০২৬, ১২:৩১ পিএম

জয়পুরহাটের আক্কেলপুর থেকে সোজা বিশ্বমঞ্চে! আন্তর্জাতিক ক্রীড়া অঙ্গনে বাংলাদেশের লাল-সবুজ পতাকা ওড়াতে এবার পা রাখতে যাচ্ছেন আক্কেলপুরের মেধাবী কন্যা সাদিয়া আফরিন রতি (১৬)। চীনের তিয়ানজিনে অনুষ্ঠিতব্য বিশ্বখ্যাত ‘১০ম ওয়ার্ল্ড জুনিয়র উশু চ্যাম্পিয়নশিপ ২০২৬’ (10th World Junior Wushu Championships 2026)-এ অংশগ্রহণের মাধ্যমে তিনি বিশ্বমঞ্চে তুলে ধরবেন বাংলাদেশের সামর্থ্য ও সম্ভাবনা।

জানা যায়, আন্তর্জাতিক অঙ্গনে পা রাখতে যাওয়া এই অ্যাথলিট জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার কৃতি সন্তান এবং মো. রতন মন্ডলের মেয়ে। ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি অদম্য ঝোঁক ছিল তার। নিজের কঠোর পরিশ্রম, আত্মনিবেদন ও দৃঢ় মনোবলের কারণে সে বর্তমানে দেশের সর্বোচ্চ ক্রীড়া বিদ্যাপীঠ বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) অধ্যয়নরত রয়েছেন।

সাদিয়া আফরিন রতির জন্য এই বিশ্বমঞ্চের ডাক হঠাৎ করে আসেনি। এর আগেও জাতীয় পর্যায়ে বিভিন্ন উশু প্রতিযোগিতায় অংশ নিয়ে নিজের কৃতিত্বের উজ্জ্বল স্বাক্ষর রেখেছেন তিনি। নিজের অসামান্য দক্ষতার প্রমাণ দিয়ে জাতীয় পর্যায়ে একাধিক স্বর্ণপদক জয়ের গৌরবও রয়েছে এই তরুণ অ্যাথলিটের ঝুলিতে।

সাদিয়ার এই আন্তর্জাতিক সাফল্যে শুধু তার পরিবারই নয়, বরং আনন্দে ভাসছে পুরো আক্কেলপুর ও জয়পুরহাটবাসী। স্থানীয় ক্রীড়ামোদী ও এলাকাবাসীরা জানান, সাদিয়ার এই অর্জন শুধু তার ব্যক্তিগত কোনো সাফল্য নয়; এটি আমাদের এলাকার, জেলার এবং সর্বোপরি পুরো বাংলাদেশের জন্য এক বিশাল সম্মানের বিষয়। চীনের তিয়ানজিনে বিশ্বমঞ্চে সে তার সর্বোচ্চটুকু উজাড় করে দিয়ে দেশের জন্য গৌরব বয়ে আনবে—এমনটাই দৃঢ় প্রত্যাশা সবার।

সর্বশেষ

আরো পড়ুন
পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

যশোর-নড়াইলে কঠোর নজরদারি / পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

সারাদেশ
ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

শিক্ষা
বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

সারাদেশ
বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

সারাদেশ
রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

নারী-শিশু
ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অপরাধ ও দুর্নীতি
মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

সারাদেশ

খেলাধুলা এর আরও সংবাদ

আরো পড়ুন